2 Corinthians 12:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক গর্ব করতে চাইলেও আমি নির্বোধ হব না, কারণ সত্যি কথাই বলবো। তবুও গর্ব করা থেকে বিরত রইলাম, যেন কেউ আমাকে যেরূপ দেখেছে ও আমার মুখে যেরূপ কথা শুনেছে আমাকে তদপেক্ষা শ্রেষ্ঠ বলে জ্ঞান না করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও আমি গর্ব করাকে বেছে নিই, আমি একজন নির্বোধ হব না, কারণ আমি সত্যি কথাই বলব। তবুও আমি সংযত থাকি, যেন আমার মধ্যে কেউ যা দেখে বা আমার কাছে যা শোনে, তার চেয়ে বেশি সে আমাকে কিছু মনে না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক শ্লাঘা করিবার ইচ্ছা করিলেও আমি নির্ব্বোধ হইব না, কারণ সত্যই বলিব। তথাপি ক্ষান্ত রহিলাম, পাছে কেহ আমাকে যেরূপ দেখিতে পায় ও আমার মুখে যেরূপ শুনিতে পায়, আমাকে তদপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি আমি নিজের বিষয়ে গর্ব করি তাতেও মূর্খতার পরিচয় দেব না, কারণ আমি সত্যি কথাই বলব৷ তবুও নিজের বিষয়ে দেখছে এবং আমার কথা য়েমন শুনছে, আমাকে য়েন তার থেকে মহান বলে মনে না করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি আমি নিজের বিষয়ে অহঙ্কার করতে চাই, তবে আমি নির্বোধ হব না, কারণ আমি সত্যিই বলবো। যেকোনো ভাবেই, আমি আর অহঙ্কার করব না, সুতরাং কেবলমাত্র তুমি আমার বিচার করো তুমি কি শুনেছ আমাকে বল, অথবা আগেই তুমি আমার বিষয়ে কি জেনেছ বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক শ্লাঘা করিবার ইচ্ছা করিলেও আমি নির্বোধ হইব না, কারণ সত্যই বলিব। তথাপি ক্ষান্ত রহিলাম, পাছে কেহ আমাকে যেরূপ দেখিতে পায় ও আমার মুখে যেরূপ শুনিতে পায়, আমাকে তদপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশ্য যদি আমি গর্ব করতে চাই তবে বোকামি করব না, কারণ আমি সত্যি কথাই বলব। তবুও আমি গর্ব করব না, কারণ আমার কাজ দেখে বা আমার কথা শুনে লোকে আমাকে যা মনে করে তার চেয়ে বেশী যেন কেউ আমাকে মনে না করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশ্য যদি আমি গর্ব করতে চাই তবে বোকামি করব না, কারণ আমি সত্যি কথাই বলব। তবুও আমি গর্ব করব না, কারণ আমার কাজ দেখে বা আমার কথা শুনে লোকে আমাকে যা মনে করে তার চেয়ে বেশী যেন কেউ আমাকে মনে না করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যদি গর্ব করতে চাই তাহলে নির্বোধের নত করব না, কারণ আমি সত্য কথাই বলব। কিন্তু আমি তা করব না কারণ আমি চাই লোকে যেমন দেখে বা আমার মুখে যেমন কথা শোনে তার চেয়ে তারা আমাকে বড় মনে না করুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমি নিজের বিষয়ে গর্ব করি তাতেও মূর্খতার পরিচয় দেব না, কারণ আমি সত্যি কথাই বলব৷ তবুও নিজের বিষয়ে বড়াই করব না কারণ আমাকে তারা যেমন দেখছে এবং আমার কথা যেমন শুনছে, আমাকে যেন তার থেকে মহান বলে মনে না করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি নিজের বিষয়ে অহঙ্কার করতে চাই, তবে আমি নির্বোধ হব না, কারণ আমি সত্যিই বলবো। যে কোনো ভাবেই, আমি আর অহঙ্কার করব না, সুতরাং কেবলমাত্র তুমি আমার বিচার করো তুমি কি শুনেছ আমাকে বল, অথবা আগেই তুমি আমার বিষয়ে কি জেনেছ বল।