2 Corinthians 12:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ প্রত্যাদেশের অতি মহত্বের কারণে আমি যেন অতিমাত্রায় অহংকার না করি সেজন্য আমার দেহে একটা কণ্টক, শয়তানের এক দূত, আমাকে কষ্ট দেবার জন্য দেওয়া হয়েছে, যেন আমি অতিমাত্রায় অহংকার না করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্ত অসাধারণ, মহৎ প্রত্যাদেশের কারণে, আমি যেন গর্বে ফুলেফেঁপে না উঠি, আমার শরীরে এক কাঁটা, শয়তানের এক দূত, দেওয়া হয়েছে যেন সে আমাকে কষ্ট দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ প্রত্যাদেশের অতি মহত্ত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কন্টক, শয়তানের এক দূত, আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্ট্যাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐসব অসাধারণ প্রকাশের অভিজ্ঞতার জন্য আমি য়েন গর্ব না করি, সেইজন্য আমার দেহে একটা কাঁটা (কষ্টদায়ক সমস্যা) দেওয়া হল, য়েন শয়তানের এক দূত আমাকে আঘাত করে, যাতে আমি অতি মাত্রায় গর্ব না করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ঐ নিগূরতত্ত্বের অসাধারণ গুরুত্ব থাকার জন্য আমি যেন খুব বেশি অহঙ্কার না করি, এই জন্য আমার দেহে একটি কাঁটা, শয়তানের এক দূত, আমাকে দেওয়া হল, যেন সে আমাকে আঘাত করে, যেন আমি খুব বেশি অহঙ্কার না করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ প্রত্যাদেশের অতি মহত্ত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত, আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্ট্যাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক কিছু আমার কাছে প্রকাশিত হয়েছে বলে আমি যেন অহংকারী না হই, সেই উদ্দেশ্যে আমাকে কষ্ট দেবার জন্য আমার দেহে একটা কাঁটা, অর্থাৎ শয়তানের দূত দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক কিছু আমার কাছে প্রকাশিত হয়েছে বলে আমি যেন অহংকারী না হই, সেই উদ্দেশ্যে আমাকে কষ্ট দেবার জন্য আমার শরীরে একটা কাঁটা, অর্থাৎ শয়তানের দূত দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পরমাশ্চর্য দিব্যদর্শনের জন্য আমি যাতে অতিমাত্রায় অহঙ্কার না করি তাই আমার দেহে একটি কাঁটা বেঁধান হয়েছে। শয়তানের দূতের মতই তা আমাকে যন্ত্রণা দেয় যেন আমি মাত্রা ছাড়িয়ে না যাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব অসাধারণ প্রকাশের অভিজ্ঞতার জন্য আমি যেন গর্ব না করি, সেইজন্য আমার দেহে একটা কাঁটা (কষ্টদায়ক সমস্যা) দেওয়া হল৷ যেন শয়তানের এক দূত আমাকে আঘাত করে, যাতে আমি অতি মাত্রায় গর্ব না করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ নিগূরতত্ত্বের অসাধারণ গুরুত্ব থাকার জন্য আমি যেন খুব বেশি অহঙ্কার না করি, এই জন্য আমার দেহে একটি কাঁটা, শয়তানের এক দূত, আমাকে দেওয়া হল, যেন সে আমাকে আঘাত করে, যেন আমি খুব বেশি অহঙ্কার না করি।