2 Corinthians 13:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণেই আমি অনুপস্থিত থেকে এসব কথা লিখলাম যেন উপস্থিত হলে প্রভুর দত্ত ক্ষমতা কঠোরভাবে প্রয়োগ করতে না হয়; সেই ক্ষমতা তিনি ভেঙ্গে ফেলবার জন্য নয় কিন্তু গেঁথে তোলার জন্যই আমাকে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্যই আমি অনুপস্থিত থাকার সময় এই সমস্ত বিষয় লিখছি, যেন আমি যখন আসি, কর্তৃত্বাধিকার প্রয়োগের জন্য আমাকে কঠোর হতে না হয়। এই কর্তৃত্বাধিকার প্রভু আমাকে দিয়েছেন তোমাদের গঠন করে তোলার জন্য, তোমাদের ভেঙে ফেলার জন্য নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ আমি অনুপস্থিত হইয়া এই সকল কথা লিখিলাম, যেন উপস্থিত হইলে প্রভুর দত্ত ক্ষমতানুসারে তীক্ষ্ণ ভাব প্রয়োগ করিতে না হয়; সেই ক্ষমতা তিনি ভাঙ্গিয়া ফেলিবার নিমিত্ত নয়, কিন্তু গাঁথিয়া তুলিবার নিমিত্তই আমাকে দিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কারণে যখন আমি তোমাদের থেকে দূরে তখন আমি এই সমস্ত লিখছি; যাতে আমি যখন তোমাদের সাথে থাকব, তখন আমাকে য়েন তোমাদের শাস্তি দিতে বা তিরস্কার করতে না হয়৷ সেই ক্ষমতা তোমাদের ভেঙ্গে ফেলবার জন্য নয়, কিন্তু তোমাদের আত্মিক জীবন গড়ে তোলবার জন্যই প্রভু আমাকে দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি এখন তোমাদের কাছ থেকে চলে যাব সেইজন্য আমি এইসব লিখছি। যখন আমি তোমাদের কাছে আসব, আমি তোমাদের সঙ্গে কঠোর আচরণ করব না। কারণ ঈশ্বর আমাকে একজন প্রেরিত করেছেন, আমি তোমাদের উত্সাহ দিতে পছন্দ করি এবং তোমাদের দুর্বল করতে চাই না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ আমি অনুপস্থিত হইয়া এই সকল কথা লিখিলাম, যেন উপস্থিত হইলে প্রভুর দত্ত ক্ষমতানুসারে তীক্ষ্ম ভাব প্রয়োগ করিতে না হয়; সেই ক্ষমতা তিনি ভাঙ্গিয়া ফেলিবার নিমিত্ত নয়, কিন্তু গাঁথিয়া তুলিবার নিমিত্তই আমাকে দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য আমার অনুপস্থিত থাকবার সময়েই আমি তোমাদের কাছে এই সব লিখছি, যেন উপস্থিত হলে পর প্রভু আমাকে যে অধিকার দিয়েছেন তা কঠিনভাবে ব্যবহার করতে না হয়। সেই অধিকারের উদ্দেশ্য হল তোমাদের গড়ে তোলা, তোমাদের ক্ষতি করা নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য আমার অনুপসি'ত থাকবার সময়েই আমি তোমাদের কাছে এই সব লিখছি, যেন উপস্থিত হলে পর প্রভু আমাকে যে অধিকার দিয়েছেন তা কঠিনভাবে ব্যবহার করতে না হয়। সেই অধিকারের উদ্দেশ্য হল তোমাদের গড়ে তোলা, তোমাদের ক্ষতি করা নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দূরে থেকে এইজন্যই আমি এইসব বিষয় লিখলাম যাতে আমি যখন তোমাদের কাছে উপস্থিত হব তখন আমাকে যেন কঠোর হতে না হয়, কারণ ভেঙ্গে ফেলার জন্য নয়, গড়ে তোলার জন্যই প্রভু আমাকে এই ক্ষমতা দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণে যখন আমি তোমাদের থেকে দূরে তখন আমি এই সমস্ত লিখছি; যাতে আমি যখন তোমাদের সাথে থাকব, তখন আমাকে যেন তোমাদের শাস্তি দিতে বা তিরস্কার করতে না হয়৷ সেই ক্ষমতা তোমাদের ভেঙ্গে ফেলবার জন্য নয়, কিন্তু তোমাদের আত্মিক জীবন গড়ে তোলবার জন্যই প্রভু আমাকে দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এখন তোমাদের কাছ থেকে চলে যাব সেইজন্য আমি এই সব লিখছি। যখন আমি তোমাদের কাছে আসব, আমি তোমাদের সঙ্গে কঠোর আচরণ করব না। কারণ ঈশ্বর আমাকে একজন প্রেরিত করেছেন, আমি তাঁর ক্ষমতা ব্যবহার করে তোমাদের উত্সাহ দিতে পছন্দ করি কিন্তু তোমাদের দুর্বল করতে চাই না।