2 Corinthians 13:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শেষে বলি, হে ভাইয়েরা, এবার বিদায়; তোমরা পরিপক্ক হও, আমি যা বলেছি তা গ্রহণ কর, একভাববিশিষ্ট হও ও শান্তিতে থাক; তাতে মহব্বতের ও শান্তির আল্লাহ্‌ তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবশেষে ভাইবোনরা, তোমরা আনন্দ করো। পরস্পরের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য সচেষ্ট হও। পরস্পরকে সাহায্য করো ও তোমরা সমমনা হও। শান্তিতে বসবাস করো। আর প্রেম ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অবশেষে বলি, হে ভ্রাতৃগণ। আনন্দ কর, পরিপক্ব হও, আশ্বাস গ্রহণ কর, একভাববিশিষ্ট হও, শান্তিতে থাক; তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাই ও বোনেরা, সব শেষে বলি, বিদায়৷ সিদ্ধি লাভের জন্য আপ্রাণ চেষ্টা কর, আমি যা বলেছি সেই অনুসারে কাজ কর, একমনা হও, মিলে মিশে শান্তিতে থাক, তাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সবশেষে এই বলি, ভাইয়েরা আনন্দ কর! আগের আচরণের থেকে এখনকার আচার এবং আচরণ ভালো কর এবং ঈশ্বর তোমাদের সাহস দেবেন। একে অপরের সঙ্গে একমত হও এবং শান্তিতে একসঙ্গে বাস কর। যদি তোমরা এইসব কাজ কর, ঈশ্বর, তোমাদের ভালবাসবেন এবং শান্তি দেবেন, তোমাদের সঙ্গে থাকবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অবশেষে বলি, হে ভ্রাতৃগণ, আনন্দ কর, পরিপক্ব হও, আশ্বাস গ্রহণ কর, একভাববিশিষ্ট হও, শান্তিতে থাক; তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, এবার বিদায়। তোমরা তোমাদের সব কিছু শুধ্‌রে নিয়ে পূর্ণতার দিকে এগিয়ে যাও। আমার কথায় মনোযোগ দাও, তোমাদের একই মনোভাব হোক, আর তোমরা শান্তিতে থাক। তাহলে ভালবাসা ও শান্তির ঈশ্বর তোমাদের সংগে থাকবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, এবার বিদায়। তোমরা তোমাদের সব কিছু শুধ্‌রে নিয়ে পূর্ণতার দিকে এগিয়ে যাও। আমার কথায় মনোযোগ দাও, তোমাদের একই মনোভাব হোক, আর তোমরা শান্তিতে থাক। তাহলে মহব্বত ও শান্তির আল্লাহ্‌ তোমাদের সংগে থাকবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেষ কথা এই, বন্ধুগণ, তোমাদের মঙ্গল হোক, তোমাদের আচরণ সংশোধন কর, আমাদের পরামর্শ গ্রহণ কর, সকলে একমত হও এবং শান্তিতে বাস কর। প্রেম ও শান্তির আকর ঈশ্বর তোমাদের সঙ্গে থাকু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাই ও বোনেরা, সব শেষে বলি, বিদায়৷ সিদ্ধি লাভের জন্য আপ্রাণ চেষ্টা কর, আমি যা বলেছি সেই অনুসারে কাজ কর, একমনা হও, মিলে মিশে শান্তিতে থাক, তাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবশেষে এই বলি, ভাইয়েরা আনন্দ কর! আগের আচরণের থেকে এখনকার আচার এবং আচরণ ভালো কর এবং ঈশ্বর তোমাদের সাহস দেবেন। একে অপরের সঙ্গে একমত হও এবং শান্তিতে একসঙ্গে বাস কর। যদি তোমরা এই সব কাজ কর, ঈশ্বর, তোমাদের ভালবাসবেন এবং শান্তি দেবেন, তোমাদের সঙ্গে থাকবেন।