2 Corinthians 13:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দ্বিতীয়বার যখন আমি উপস্থিত হয়েছিলাম তখন যারা পূর্বে গুনাহ্ করেছে, তাদেরকে ও অন্য সকলকে আমি আগেই যেমন বলেছি এখন উপস্থিত না হয়েও আবার বলছি, যদি আবার আসি, আমি কিন্তু মমতা করবো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বিতীয়বার তোমাদের সঙ্গে থাকার সময় ইতিমধ্যে আমি তোমাদের সতর্ক করে দিয়েছি। এখন আমি অনুপস্থিত থাকাকালীন তার পুনরাবৃত্তি করছি। আমি যখন ফিরে আসব তখন, ইতিপূর্বে যারা পাপ করেছে, অথবা অন্য কাউকেই আমি অব্যাহতি দেব না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্বিতীয় বার উপস্থিত হইলে পর এখন অনুপস্থিত আছি বলিয়া, যাহারা পূর্ব্বে পাপ করিয়াছে, তাহাদিগকে ও অন্য সকলকে আমি আগেই বলিয়াছি ও আগেই কহিতেছি, যদি আবার আসি, আমি মমতা করিব না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দ্বিতীয় বার আমি যখন তোমাদের ওখানে গিয়েছিলাম, তখন যাঁরা পাপ জীবনযাপন করছিল তাদের আমি তখনই সতর্ক করে দিয়েছিলাম৷ এখন যখন আমি দূরে তখন আবার তোমাদের সাবধান করছি৷ যখন আমি পুনরায় তোমাদের দেখতে আসব, তখন সেইসব পাপীদের অথবা অন্য য়ে কেউ পাপ করে তাকে রেহাই দেব না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যখন দ্বিতীয় বার সেখানে ছিলাম আমি তাদের বলেছিলাম যারা আগে পাপ করেছে, তাদের ও অন্য সবাইকে আমি আগেই বলেছি ও বলছি, যদি আবার আসি, আমি মমতা করব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্বিতীয় বার উপস্থিত হইলে পর এখন অনুপস্থিত আছি বলিয়া, যাহারা পূর্বে পাপ করিয়াছে, তাহাদিগকে ও অন্য সকলকে আমি আগেই বলিয়াছি ও আগেই কহিতেছি, যদি আবার আসি, আমি মমতা করিব না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দ্বিতীয় বার আমি যখন তোমাদের কাছে ছিলাম তখন যারা আগে পাপ করেছিল তাদের এবং অন্যান্য সবাইকে আমি সাবধান করেছিলাম। এখন আমি উপস্থিত না থেকেও আবার তোমাদের সাবধান করে বলছি যে, আমি যখন আবার আসব তখন কাউকেই রেহাই দেব না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দ্বিতীয় বার আমি যখন তোমাদের কাছে ছিলাম তখন যারা আগে গুনাহ্ করেছিল তাদের এবং অন্যান্য সবাইকে আমি সাবধান করেছিলাম। এখন আমি উপস্থিত না থেকেও আবার তোমাদের সাবধান করে বলছি যে, আমি যখন আবার আসব তখন কাউকেই রেহাই দেব না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা অতীতে পাপ করেছিল তাদের এবং অন্যান্য সকলকে আমি আগেও যেমন বলেছিলাম এখনও বলছি, —আমি দ্বিতীয়বার ওখানে গিয়ে যা বলেছিলাম, এখন অনুপসক্থিত থেকেও তেমনি বলছি যে আমি আবার যখন যাব তখন কাউকে নিষ্কৃতি দেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্বিতীয় বার আমি যখন তোমাদের ওখানে গিয়েছিলাম, তখন যাঁরা পাপ জীবনযাপন করছিল তাদের আমি তখনই সতর্ক করে দিয়েছিলাম৷ এখন যখন আমি দূরে তখন আবার তোমাদের সাবধান করছি৷ যখন আমি পুনরায় তোমাদের দেখতে আসব, তখন সেইসব পাপীদের অথবা অন্য যে কেউ পাপ করে তাকে রেহাই দেব না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যখন দ্বিতীয়বার সেখানে ছিলাম আমি তাদের বলেছিলাম যারা আগে পাপ করেছে, তাদের ও অন্য সবাইকে আমি আগেই বলেছি ও বলছি, যদি আবার আসি, আমি মমতা করব না।