2 Corinthians 13:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মসীহ্‌ যিনি আমার মধ্যে কথা বলেন, তোমরা তো তাঁরই বিষয়ে প্রমাণ খুঁজছো; তিনি তোমাদের পক্ষে দুর্বল নন, বরং তোমাদের মধ্যে শক্তিমান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ খ্রীষ্ট যে আমার মাধ্যমে কথা বলেন, তোমরা তার প্রমাণ দাবি করছ। তোমাদের সঙ্গে আচরণে তিনি দুর্বল নন, বরং তোমাদের মধ্যে তিনি পরাক্রমী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ খ্রীষ্ট যিনি আমাতে কথা কহেন, তোমরা ত তাঁহারই বিষয়ে প্রমাণ খুঁজিতেছ; তিনি তোমাদের পক্ষে দুর্ব্বল নহেন, বরং তোমাদের মধ্যে শক্তিমান্‌।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ খ্রীষ্ট যিনি আমার মাধ্যমে কথা বলেন, তোমরা তো তাঁরই প্রমাণ চাও৷ তিনি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দুর্বল নন, বরং তিনি তোমাদের মধ্যে শক্তিমান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের বলছি কারণ তোমরা প্রমাণ চাইছ যে খ্রীষ্ট আমার ভিতর দিয়ে কথা বলছেন, তিনি তোমাদের বিষয়ে দুর্ব্বল নন; তবুও তিনি তাঁর মহান শক্তি দিয়ে তোমাদের সঙ্গে কাজ করছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ খ্রীষ্ট যিনি আমাতে কথা কহেন, তোমরা ত তাঁহারই বিষয়ে প্রমাণ খুঁজিতেছ; তিনি তোমাদের পক্ষে দুর্বল নহেন, বরং তোমাদের মধ্যে শক্তিমান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ খ্রীষ্ট যে আমার মধ্য দিয়ে কথা বলছেন তার প্রমাণ তোমরা চাইছ। তিনি তোমাদের ব্যাপারে দুর্বল নন, বরং তাঁর শক্তি তিনি তোমাদের মধ্যে দেখান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মসীহ্‌ যে আমার মধ্য দিয়ে কথা বলছেন তার প্রমাণ তোমরা চাইছ। তিনি তোমাদের ব্যাপারে দুর্বল নন, বরং তাঁর শক্তি তিনি তোমাদের মধ্যে দেখান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্ট আমার মধ্য দিয়ে কথা বলেন কি না তার প্রমাণ তোমরা চাইছ? তেআমরা তাঁর কোন অক্ষমতা দেখনি বরং তোমরা তাঁর শক্তির পরিচয়ই পেয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ খ্রীষ্ট, যিনি আমার মাধ্যমে কথা বলেন, তোমরা তো তাঁরই প্রমাণ চাও৷ তিনি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দুর্বল নন, বরং তিনি তোমাদের মধ্যে শক্তিমান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের বলছি কারণ তোমরা প্রমাণ চাইছ যে খ্রীষ্ট আমার ভিতর দিয়ে কথা বলছেন, তিনি তোমাদের বিষয়ে দুর্বল নন; তবুও তিনি তাঁর মহান শক্তি দিয়ে তোমাদের সঙ্গে কাজ করছেন।