2 Corinthians 13:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজেদেরকে পরীক্ষা করে দেখ, তোমরা ঈমানে আছ কি না; প্রমাণের জন্য নিজেদেরকে পরীক্ষা কর। তোমরা কি নিজেদের সম্বন্ধে জান না যে, ঈসা মসীহ্ তোমাদের মধ্যে আছেন? অবশ্য যদি তোমরা পরীক্ষায় অকৃতকার্য না হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিজেদের পরীক্ষা করে দেখো, তোমরা বিশ্বাসে আছ, কি না; নিজেরাই পরীক্ষা করো। তোমরা কি উপলব্ধি করতে পারো না যে, যীশু খ্রীষ্ট তোমাদের মধ্যে আছেন—যদি না তোমরা পরীক্ষায় অনুত্তীর্ণ হও?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনাদের পরীক্ষা করিয়া দেখ, তোমরা বিশ্বাসে আছ কি না; প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা কর। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জান না যে, যীশু খ্রীষ্ট তোমাদিগেতে আছেন? অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নিজেদের পরীক্ষা করে দেখ, তোমাদের বিশ্বাস আছে কি না; প্রমাণের জন্য নিজেদের যাচাই কর৷ তোমরা কি জান না য়ে খ্রীষ্ট যীশু তোমাদের মধ্যে আছেন? কিন্তু এ বিষয়ে যদি তোমাদের অন্তরে সেই প্রমাণ না পাও, তবে খ্রীষ্ট তোমাদের মধ্যে নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা প্রত্যেকে অবশ্যই পরীক্ষা করে দেখ তিনি কিভাবে জীবিত; তোমরা প্রমাণ কর যে ঈশ্বর তোমাদের ভালবাসেন এবং করুণা করেন তা তোমরা বিশ্বাস কর। তোমরা অবশ্যই তোমাদের নিজেদের পরীক্ষা কর: তোমরা কি দেখেছ যে যীশু খ্রীষ্ট তোমাদের ভিতরে বাস করছেন? তিনি তোমাদের প্রত্যেকের মধ্যে বাস করেন, অবশ্য যদি তোমরা এই পরীক্ষায় ব্যর্থ হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনাদের পরীক্ষা করিয়া দেখ, তোমরা বিশ্বাসে আছ কি না; প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা কর। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জান না যে, যীশু খ্রীষ্ট তোমাদের মধ্যে আছেন? অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা নিজেদের পরীক্ষা করে দেখ তোমরা সত্যি করে খ্রীষ্টকে বিশ্বাস করেছ কি না। তোমরা নিজেদের যাচাই করে দেখ। তোমরা কি বোঝ না যে, খ্রীষ্ট যীশু তোমাদের অন্তরে আছেন? অবশ্য যাচাই করবার ফলে তোমরা যদি অখাঁটি বলে ধরা না পড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা নিজেদের পরীক্ষা করে দেখ তোমরা সত্যি করে মসীহের উপর ঈমান এনেছ কি না। তোমরা নিজেদের যাচাই করে দেখ। তোমরা কি বোঝ না যে, মসীহ্ ঈসা তোমাদের দিলে আছেন? অবশ্য যাচাই করবার ফলে তোমরা যদি অখাঁটি বলে ধরা না পড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আত্মসমীক্ষা করে দেখ, বিশ্বাসে অবিচল আছ কি না। নিজেদের বিচার কর। তোমরা কি জান না যে যীশু খ্রীষ্ট তোমাদের অন্তরে আছেন? অবশ্য যদি তোমরা অযোগ্য হও তাহলে আলাদা কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজেদের পরীক্ষা করে দেখ, তোমাদের বিশ্বাস আছে কি না; প্রমাণের জন্য নিজেদের যাচাই কর৷ তোমরা কি জান না যে খ্রীষ্ট যীশু তোমাদের মধ্যে আছেন? কিন্তু এ বিষয়ে যদি তোমাদের অন্তরে সেই প্রমাণ না পাও, তবে খ্রীষ্ট তোমাদের মধ্যে নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা প্রত্যেকে অবশ্যই পরীক্ষা করে দেখ তিনি কিভাবে জীবিত; তোমরা প্রমাণ কর যে ঈশ্বর তোমাদের ভালবাসেন এবং করুণা করেন তা তোমরা বিশ্বাস কর। তোমরা অবশ্যই তোমাদের নিজেদের পরীক্ষা কর: তোমরা কি দেখেছ যে যীশু খ্রীষ্ট তোমাদের ভিতরে বাস করছেন? তিনি তোমাদের প্রত্যেকের মধ্যে বাস করেন, অবশ্য যদি তোমরা এই পরীক্ষায় ব্যর্থ হও।