2 Corinthians 13:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা আল্লাহ্‌র কাছে এই মুনাজাত করি, যেন তোমরা কোন মন্দ কাজ না কর, পরীক্ষায় আমাদের কৃতকার্যতা যেন প্রমাণিত হয় এই জন্য নয়, বরং এই জন্য যে, যদিও আমরা অকৃতকার্যের মত হই তবুও তোমরা যেন সৎকর্ম কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন তোমরা আর কোনো অন্যায় না করো। এরকম নয় যে, লোকেরা দেখবে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু যা ন্যায়সংগত, তোমরা তা করবে, যদিও আমরা ব্যর্থ হয়েছি বলে মনে হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, যেন তোমরা কোন মন্দ কার্য্য না কর, আমরা যেন প্রমাণ-সিদ্ধ বলিয়া প্রতীয়মান হই, সে জন্য নয়, বরং যদিও আমরা অপ্রামাণিকের ন্যায় হই, তোমরা যেন সৎকর্ম্ম কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, য়েন তোমরা কোন অন্যায় না কর৷ এর অর্থ এই নয় আমরা য়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সেটা স্পষ্ট হোক বরং আমরা ব্যর্থ হয়েছি মনে হলেও য়েন যা ন্যায় তোমরা তাই কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমরা কোনকিছু ভুল করবে না। আমরা এইজন্য প্রার্থনা করি কারণ আমরা চাই তোমাদের থেকে আরো ভালো দেখাতে ঐ পরীক্ষায় পাস করে। তাসত্বেও, আমরা তোমাদের জানাতে চাই এবং সঠিক জিনিস কর। যদি আমরা অক্ষম হই, আমরা চাই তোমরা সফল হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, যেন তোমরা কোন মন্দ কার্য না কর, আমরা যেন প্রমাণ-সিদ্ধ বলিয়া প্রতীয়মান হই, সেই জন্য নয়, বরং যদিও আমরা অপ্রামাণিকের ন্যায় হই, তোমরা যেন সৎকর্ম কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমরা কোন মন্দ কাজ না কর। অন্যেরা যাতে আমাদের খাঁটি বলে মনে করে সেইজন্যই যে আমরা এটা চাইছি তা নয়। আমরা চাই, তারা আমাদের খাঁটি বলে মনে না করলেও তোমরা যেন যা ভাল তা-ই কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা আল্লাহ্‌র কাছে মুনাজাত করি যেন তোমরা কোন খারাপ কাজ না কর। অন্যেরা যাতে আমাদের খাঁটি বলে মনে করে সেইজন্যই যে আমরা এটা চাইছি তা নয়। আমরা চাই, তারা আমাদের খাঁটি বলে মনে না করলেও তোমরা যেন যা ভাল তা-ই কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের কাছে এই আমাদের প্রার্থনা, যেন তোমরা কোন অন্যায় না কর —আমাদের যোগ্যতা প্রমাণ করতে চাই না, আমাদের অযোগ্য বলে মনে হলেও তোমরা যাতে সদাচরণ কর তারই জন্য এই প্রার্থনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, যেন তোমরা কোন অন্যায় না কর৷ এর অর্থ এই নয় যে আমরা যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সেটা স্পষ্ট হোক্ বরং আমরা ব্যর্থ হয়েছি মনে হলেও যেন যা ন্যায় তোমরা তাই কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমরা কোনকিছু ভুল করবে না। আমরা এই জন্য প্রার্থনা করি কারণ আমরা চাই তোমাদের থেকে আরো ভালো দেখাতে ঐ পরীক্ষায় পাস করে। তাসত্ত্বেও, আমরা তোমাদের জানাতে চাই এবং ঠিক জিনিস কর। যদি আমরা অক্ষম হই, আমরা চাই তোমরা সফল হও।