2 Corinthians 2:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমার ভাই তীতকে না পাওয়াতে আমার মনে কোন শান্তি পাই নি; কিন্তু আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে ম্যাসিডোনিয়ায় চলে গেলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও আমার মনে শান্তি ছিল না, কারণ সেখানে আমি আমার ভাই তীতের সন্ধান পাইনি। তাই তাদের বিদায় জানিয়ে আমি ম্যাসিডোনিয়ায় চলে গেলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমার ভ্রাতা তীতকে না পাওয়াতে আমার আত্মায় কিছু আরাম পাই নাই; কিন্তু আমি তাহাদের নিকট হইতে বিদায় লইয়া মাকিদনিয়ায় চলিয়া গেলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমি খুব উদ্বেগে ছিলাম, কারণ সেখানে আমি আমার ভাই তীতকে পাই নি; তাই আমি তাদের বিদায় জানিয়েছিলাম এবং মাকিদনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার বিশ্বাসী ভাই তীতকে না পেয়ে আমার মনে কোনো শান্তি ছিল না। সুতরাং তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি মাকিদনিয়ায় চলে গেলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমার ভ্রাতা তীতকে না পাওয়াতে আমার আত্মায় কিছু আরাম পাই নাই; কিন্তু আমি তাহাদের নিকট হইতে বিদায় লইয়া মাকিদনিয়ায় চলিয়া গেলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তবুও আমি মনে শান্তি পাই নি, কারণ আমার বিশ্বাসী ভাই তীত সেখানে ছিলেন না। সেইজন্য ত্রোয়ার লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আমি ম্যাসিডোনিয়ায় চলে গেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তবুও আমি মনে শান্তি পাই নি, কারণ আমার ঈমানদার ভাই তীত সেখানে ছিলেন না। সেইজন্য ত্রোয়ার লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আমি ম্যাসিডোনিয়ায় চলে গেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সহকারী তীতকে সেখানে দেখতে না পেয়ে আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তাই সেখানে সকলের কাছ থেকে বিদায় নিয়ে ম্যাসিডোনিয়ায় চলে এলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি খুব উদ্বেগে ছিলাম, কারণ সেখানে আমি আমার ভাই তীতকে পাই নি; তাই আমি তাদের বিদায় জানিয়েছিলাম এবং মাকিদনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার বিশ্বাসী ভাই তীতকে না পেয়ে আমার মনে কোনো শান্তি ছিল না। সুতরাং তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি মাকিদনিয়ায় চলে গেলাম।