2 Corinthians 2:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্‌র শুকরিয়া হোক যে, তিনি সর্বদা আমাদের নিয়ে মসীহে বিজয়-যাত্রা করেন এবং তাঁর সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সমস্ত জায়গায় প্রকাশ করেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি সর্বদা আমাদের নিয়ে খ্রীষ্টে বিজয়যাত্রা করেন এবং আমাদের মাধ্যমে সর্বত্র তাঁর সম্পর্কীয় জ্ঞানের সৌরভ ছড়িয়ে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ধন্য ঈশ্বর, তিনি সর্ব্বদা আমাদিগকে লইয়া খ্রীষ্টে বিজয়-যাত্রা করেন, এবং তাঁহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্ব্বস্থানে প্রকাশ করেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু ঈশ্বর ধন্য, কারণ তিনি খ্রীষ্টের মধ্য দিয়ে সর্বদাই আমাদের জয়লাভের পথ দেখান এবং আমাদের মধ্য দিয়ে সর্বত্র তাঁর সম্বন্ধে জ্ঞান সৌরভের মত ছড়িয়ে দেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি সবসময় আমাদের নিয়ে খ্রীষ্টে বিজয় যাত্রা করেন এবং তাঁর বিষয় জানা হলো সুগন্ধের মত আর এই সুগন্ধ আমাদের মাধ্যমে সব জায়গায় প্রচারিত হচ্ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রীষ্টে বিজয়-যাত্রা করেন, এবং তাঁহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরকে ধন্যবাদ যে, আমরা খ্রীষ্টের সংগে যুক্ত হয়েছি বলে ঈশ্বর তাঁর জয়-যাত্রায় সব সময় আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। খ্রীষ্টকে জানা একটা সুগন্ধের মত। ঈশ্বর তাঁর জয়-যাত্রায় সেই সুগন্ধ আমাদের মধ্য দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌কে শুকরিয়া যে, আমরা মসীহের সংগে যুক্ত হয়েছি বলে আল্লাহ্‌ তাঁর জয়-যাত্রায় সব সময় আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। মসীহ্‌কে জানা একটা সুগন্ধের মত। আল্লাহ্‌ তাঁর জয়-যাত্রায় সেই সুগন্ধ আমাদের মধ্য দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরকে ধন্যবাদ, আমরা খ্রীষ্টের বন্দী। বিজয় মিছিলে ঈশ্বর আমাদের পরিচালিত করেন এবং আমাদের মধ্য দিয়েই সর্বত্র খ্রীষ্টের সম্পর্কিত তত্ত্বজ্ঞানের সৌরভ বিতরণ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বর ধন্য, কারণ তিনি খ্রীষ্টের মধ্য দিয়ে সর্বদাই আমাদের জয়লাভের পথ দেখান এবং আমাদের মধ্য দিয়ে সর্বত্র তাঁর সম্বন্ধে জ্ঞান সৌরভের মত ছড়িয়ে দেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি সবদিন আমাদের নিয়ে খ্রীষ্টে বিজয় যাত্রা করেন এবং তাঁর বিষয় জানা হলো সুগন্ধের মত আর এই সুগন্ধ আমাদের মাধ্যমে সব জায়গায় প্রচারিত হচ্ছে।