2 Corinthians 2:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ, অন্য পক্ষের প্রতি জীবন-মূলক জীবনদায়ক গন্ধ। আর এই সব কিছুর জন্য উপযুক্ত কে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক পক্ষের কাছে আমরা মৃত্যুর ভীতিপ্রদ গন্ধস্বরূপ, অপর পক্ষের কাছে জীবনের সুগন্ধস্বরূপ। আর এ ধরনের কাজের জন্য উপযুক্ত ব্যক্তি কে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ, অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ক গন্ধ। আর এই সকলের জন্য উপযুক্ত কে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা হারিয়ে যাচ্ছে তাদের কাছে আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ; কিন্তু যাঁরা পরিত্রাণ পাচ্ছে তাদের কাছে আমরা জীবনমূলক জীবনদায়ক গন্ধ, সুতরাং কে এইরকম কাজ করার উপযুক্ত?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যাদের মৃত্যু হচ্ছে তাদের কাছে আমরা মৃত্যুর গন্ধ স্বরূপ এবং যারা উদ্ধার পাচ্ছে তাদের কাছে জীবনের সুগন্ধ, যার ফল হলো অনন্ত জীবন। এই কাজের জন্য যোগ্য কে আছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ, অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ক গন্ধ। আর এই সকলের জন্য উপযুক্ত কে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা ধ্বংস হচ্ছে তাদের কাছে আমাদের সুগন্ধ হল মৃত্যুর গন্ধ, যার ফল হল অনন্ত মৃত্যু; আর যারা উদ্ধার পাচ্ছে তাদের কাছে আমরা জীবনের সুগন্ধ, যার ফল হল অনন্ত জীবন। এই কাজের যোগ্য কে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা ধ্বংস হচ্ছে তাদের কাছে আমাদের সুগন্ধ হল মৃত্যুর গন্ধ, যার ফল হল অনন্ত মৃত্যু; আর যারা নাজাত পাচ্ছে তাদের কাছে আমরা জীবনের সুগন্ধ, যার ফল হল অনন্ত জীবন। এই কাজের যোগ্য কে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা মৃত্যুপথের পথিক তাদের কাছে সৌরভ মৃত্যুর বার্তাবহ কিন্তু যারা অমৃতপথের যাত্রী তাদের কাছে এ সৌরভ জীবনদায়ী। কিন্তু এই দায়িত্ব পালনের যোগ্যতা কার আছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা হারিয়ে যাচ্ছে তাদের কাছে আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ; কিন্তু যাঁরা পরিত্রাণ পাচ্ছে তাদের কাছে আমরা জীবনমূলক জীবনদায়ক গন্ধ; সুতরাং কে এইরকম কাজ করার উপযুক্ত?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাদের মৃত্যু হচ্ছে তাদের কাছে আমরা মৃত্যুর গন্ধ স্বরূপ এবং যারা উদ্ধার পাচ্ছে তাদের কাছে জীবনের সুগন্ধ, যার ফল হলো অনন্ত জীবন। এই কাজের জন্য যোগ্য কে আছে?