2 Corinthians 2:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা তো অনেকের মত আল্লাহ্র কালাম নিয়ে ব্যবসা করি না; কিন্তু সরলভাবে, আল্লাহ্র হুকুম অনুসারে, আমরা আল্লাহ্র সম্মুখে মসীহের কথা বলছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেকের মতো, আমরা লাভের জন্য ঈশ্বরের বাক্য ফেরি করে বেড়াই না। এর পরিবর্তে, ঈশ্বরের দ্বারা প্রেরিত মানুষদের মতো আমরা সরলতার সঙ্গে ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টেই কথা বলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা ত সেই অনেকের ন্যায় যে ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই, তাহা নয়; কিন্তু সরল ভাবে, ঈশ্বরের আদেশক্রমে, আমরা ঈশ্বরের সম্মুখে খ্রীষ্টে কথা কহিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অনেকে য়েমন করে সেরকম আমরা ঈশ্বরের বাক্য নিয়ে লাভ করার জন্য ফেরিওয়ালার মত ফেরি করে বেড়াই না বরং খ্রীষ্টেতে আমরা আন্তরিকতার সঙ্গে ঈশ্বর হতে আগত লোক হিসাবে ঈশ্বরের সামনে কথা বলি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমরা অন্যদের মত নয়, যে, ঈশ্বরের বাক্য নিজের লাভের জন্য বিকৃত করছি। বরং শুদ্ধতার সঙ্গে ঈশ্বরের লোক হিসাবে আমরা ঈশ্বরের দৃষ্টিতে খ্রীষ্টের কথা বলছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা ত সেই অনেকের ন্যায় যে ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই, তাহা নয়; কিন্তু সরল ভাবে, ঈশ্বরের আদেশক্রমে, আমরা ঈশ্বরের সম্মুখে খ্রীষ্টে কথা কহিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজেদের লাভের জন্য যারা ঈশ্বরের বাক্য নিয়ে ব্যবসা করে আমরা সেই সব লোকদের মত নই; বরং খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে ঈশ্বরের সামনে ঈশ্বরের পাঠানো লোক হিসাবে আমরা খাঁটি অন্তর থেকে কথা বলি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজেদের লাভের জন্য যারা আল্লাহ্র কালাম নিয়ে ব্যবসা করে আমরা সেই সব লোকদের মত নই; বরং মসীহের সংগে যুক্ত হয়ে আল্লাহ্র সামনে আল্লাহ্র পাঠানো লোক হিসাবে আমরা খাঁটি দিল থেকে কথা বলি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের বাক্যকে মূলধন করে ব্যবসা অনেকেই করছে, আমরা তাদের মত নই। আমরা একনিষ্ঠভাবে ঈশ্বরের নির্দেশে ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টের প্রেরণায় প্রচার করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেকে যেমন করে সেরকম আমরা ঈশ্বরের বাক্য নিয়ে লাভ করার জন্য ফেরিওয়ালার মত ফেরি করে বেড়াই না বরং খ্রীষ্টেতে আমরা আন্তরিকতার সঙ্গে ঈশ্বর হতে আগত লোক হিসাবে ঈশ্বরের সামনে কথা বলি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমরা অন্যদের মত নয়, যে, ঈশ্বরের বাক্য নিজের লাভের জন্য বিকৃত করছি। বরং শুদ্ধতার সঙ্গে ঈশ্বরের লোক হিসাবে আমরা ঈশ্বরের দৃষ্টিতে খ্রীষ্টের কথা বলছি।