2 Corinthians 3:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা কি পুনর্বার নিজেদের প্রশংসা করতে আরম্ভ করছি? অথবা তোমাদের কাছ থেকে কোন প্রশংসা পাবার কিংবা তোমাদের কাছ থেকে যেমন অন্য কারো কারো প্রশংসা-পত্র প্রয়োজন হয়ে পড়ে সেরকম কি আমাদেরও প্রয়োজন আছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা কি আবার নিজেদের প্রশংসা করা শুরু করেছি? কিংবা, কিছু মানুষের মতো, তোমাদের কাছে আমাদেরও সুপারিশ-পত্রের প্রয়োজন বা তোমাদের কাছ থেকে তা নিতে হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা কি পুনর্ব্বার আপনাদের প্রশংসা করিতে আরম্ভ করিতেছি? অথবা তোমাদের প্রতি কিম্বা তোমাদের হইতে সুখ্যাতি-পত্রে কি অন্য কাহারও কাহারও ন্যায় আমাদেরও প্রয়োজন আছে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা এসব বলে কি আবার নিজেদের বিষয়ে প্রশংসা করতে শুরু করেছি? অথবা কোন কোন লোক য়েমন করে থাকে তেমনি তোমাদের কাছে আমাদেরও কি কোন পরিচয় পত্র নিয়ে য়েতে হবে, বা তোমাদের সুপারিশের কি আমাদের কোন প্রযোজন আছে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা কি আবার নিজেদের প্রশংসা করতে শুরু করেছি? আমাদের থেকে তোমাদের এবং তোমাদের কাছ থেকে আমাদের কোনো সুখ্যাতি পত্রের দরকার নেই, কিম্বা অন্য কারও মত কি সুপারিশের দরকার আছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা কি পুনর্বার আপনাদের প্রশংসা করিতে আরম্ভ করিতেছি? অথবা তোমাদের প্রতি কিম্বা তোমাদের হইতে সুখ্যাতি-পত্রে কি অন্য কাহারও কাহারও ন্যায় আমাদেরও প্রয়োজন আছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা এই সব কথা বলে কি আবার নিজেদের প্রশংসা করতে শুরু করছি? কোন কোন লোকের যেমন দরকার হয়ে থাকে, আমাদেরও কি সেই রকম তোমাদের কাছে বা তোমাদের কাছ থেকে প্রশংসার চিঠির দরকার হয়ে পড়েছে? কখনও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা এই সব কথা বলে কি আবার নিজেদের প্রশংসা করতে শুরু করছি? কোন কোন লোকের যেমন দরকার হয়ে থাকে, আমাদেরও কি সেই রকম তোমাদের কাছে বা তোমাদের কাছ থেকে প্রশংসার চিঠির দরকার হয়ে পড়েছে? কখনও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা কি আবার নিজেদের তদ্বির শুরু করেছি? কিম্বা অন্য কারও কারও মত আমাদেরও কি তোমাদের কাছে পরিচয়পত্র পেশ করতে হবে বা তোমাদের কাছ থেকে নিতে হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা এসব বলে কি আবার নিজেদের বিষয়ে প্রশংসা করতে শুরু করেছি? অথবা কোন কোন লোক যেমন করে থাকে তেমনি তোমাদের কাছে আমাদেরও কি কোন পরিচয় পত্র নিয়ে যেতে হবে, বা তোমাদের সুপারিশের কি আমাদের কোন প্রয়োজন আছে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা কি আবার নিজেদের প্রশংসা করতে শুরু করেছি? আমাদের থেকে তোমাদের এবং তোমাদের কাছ থেকে আমাদের কোনো সুখ্যাতি পত্রের দরকার নেই, কিম্বা অন্য কারও মত কি সুপারিশের দরকার আছে?