2 Corinthians 3:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসার মত করি না; তিনি তো তাঁর মুখে আবরণ দিতেন, যেন বনি-ইসরাইল একদৃষ্টে চেয়ে যা লোপ পাচ্ছিল, তার পরিণাম না দেখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা মোশির মতো নই; তিনি তাঁর মুখের উপরে আবরণ দিতেন যেন, যে মহিমার কিরণ ম্লান হয়ে আসছিল, ইস্রায়েল-সন্তানদের দৃষ্টি শেষ পর্যন্ত তা থেকে সরিয়ে রাখতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশির মত করি না; তিনি ত আপন মুখে আবরণ দিতেন, যেন ইস্রায়েল-সন্তানগণ একদৃষ্টে চাহিয়া যাহা লোপ পাইতেছিল, তাহার পরিণাম না দেখে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা মোশির মত নই৷ মোশি তো নিজের মুখ ঢেকে রাখতেন যাতে ইস্রায়েলীয়রা সেই উজ্জ্বলতা দেখতে না পায়, কারণ সেই মহিমা কমতে কমতে মিলিয়ে যাচ্ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমরা মোশির মত নই কারণ মোশি তাঁর মুখ ঢেকে রেখেছিলেন যেন ইস্রায়েলের সন্তানগণ তাঁর উজ্জ্বলতা দেখতে না পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশির মত করি না; তিনি ত আপন মুখে আবরণ দিতেন, যেন ইস্রায়েল-সন্তানগণ একদৃষ্টে চাহিয়া যাহা লোপ পাইতেছিল, তাহার পরিণাম না দেখে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা মোশির মত নই, কারণ মোশি তাঁর মুখের উপর ঢাকা দিয়েছিলেন যেন তাঁর মুখের উজ্জ্বলতা কমে যাওয়া ইস্রায়েলীয়েরা দেখতে না পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা মূসার মত নই, কারণ মূসা তাঁর মুখের উপর ঢাকা দিয়েছিলেন যেন তাঁর মুখের উজ্জ্বলতা কমে যাওয়া বনি-ইসরাইলরা দেখতে না পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির মত নয়, যিনি নিজের মুখ আবৃত করেছিলেন যাতে ইসরায়েলীরা সেই বিলীয়মান দীপ্তির অবসান দেখতে না পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা মোশির মত নই৷ মোশি তো নিজের মুখ ঢেকে রাখতেন যাতে ইস্রায়েলীয়রা সেই উজ্জ্বলতা দেখতে না পায়, কারণ সেই মহিমা কমতে কমতে মিলিয়ে যাচ্ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমরা মোশির মত নই কারণ মোশি তাঁর মুখ ঢেকে রেখেছিলেন যেন ইস্রায়েলের সন্তানগণ তাঁর উজ্জ্বলতা দেখতে না পায়।