2 Corinthians 3:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অদ্য পর্যন্ত যে কোন সময়ে মূসার শরীয়ত পাঠ করা হয়, তখন তাদের হৃদয়ের উপরে আবরণ থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, আজও অবধি যখন মোশির বিধান পাঠ করা হয়, একটি আবরণ তাদের অন্তরকে আবৃত করে রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অদ্য পর্য্যন্ত যে কোন সময়ে মোশি পাঠ করা হয়, তখন তাহাদের হৃদয়ের উপরে আবরণ থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হ্যাঁ, আজও মোশির বিধি-ব্যবস্থার পুস্তক পড়ার সময় তাদের হৃদয়ের ওপরে আবরণ থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আজও যে কোন সময়ে মোশির নিয়ম পড়ার সময় ইস্রায়েলিদের হৃদয় ঢাকা থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অদ্য পর্যন্ত যে কোন সময়ে মোশির ব্যবস্থা পাঠ করা হয়, তখন তাহাদের হৃদয়ের উপরে আবরণ থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আজও মোশির আইন-কানুনের বইগুলো পড়বার সময় ইস্রায়েলীয়দের অন্তর সেই পর্দায় ঢাকা থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আজও মূসার তৌরাত শরীফ তেলাওয়াত করবার সময় বনি-ইসরাইলদের দিল সেই পর্দায় ঢাকা থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আজও যখন মোশির বিধান পাঠ করা হয় তখন তাদের মনের উপর বস্তৃত থাকে এক আবরণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, আজও মোশির বিধি-ব্যবস্থার পুস্তক পড়ার সময় তাদের হৃদয়ের ওপরে আবরণ থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আজও যে কোন দিনের মোশির নিয়ম পড়ার দিন ইস্রায়েলিদের হৃদয় ঢাকা থাকে।