2 Corinthians 3:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা নিজেরাই যে কোনো কিছুর মীমাংসা করতে নিজের গুণে উপযুক্ত তা নয়; কিন্তু আমাদের যোগ্যতা আল্লাহ্‌ থেকে আসে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরকম নয় যে, নিজেদের যোগ্যতায় আমরা কিছু করতে পারি বলে দাবি করি। আমাদের যোগ্যতা ঈশ্বর থেকেই আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যে আপনারাই কিছুর মীমাংসা করিতে নিজ গুণে উপযুক্ত তাহা নয়; কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তার অর্থ এই নয় য়ে আমরা নিজেরা নিজেদের য়োগ্যতায় একাজ করতে পারি, তা করার শক্তি ঈশ্বরই দিয়ে থাকেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এটা নয় যে আমরা নিজেরাই নিজেদের গুণে কিছু করতে পারি, বরং আমাদের সেই যোগ্যতা ঈশ্বর থেকেই পাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যে নিজেরাই কিছুর মীমাংসা করিতে নিজ গুণে উপযুক্ত, তাহা নয়; কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তার মানে এই নয় যে, আমাদের নিজেদের কোন কিছু করবার শক্তি আছে বলে আমরা দাবি করতে পারি, বরং আমাদের সেই যোগ্যতা ঈশ্বরের কাছ থেকেই আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তার মানে এই নয় যে, আমাদের নিজেদের কোন কিছু করবার শক্তি আছে বলে আমরা দাবি করতে পারি, বরং আমাদের সেই যোগ্যতা আল্লাহ্‌র কাছ থেকেই আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এতে আমাদের নিজেদের কোন কৃতিত্ব নেই, কোন কৃতিত্ব দাবী করার যোগ্যতাও নেই, আমাদের যোগ্যতা ঈশ্বর থেকে উদ্ভূত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তার অর্থ এই নয় যে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় একাজ করতে পারি, তা করার শক্তি ঈশ্বরই দিয়ে থাকেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা নয় যে আমরা নিজেরাই নিজেদের গুণে কিছু করতে পারি, বরং আমাদের সেই যোগ্যতা ঈশ্বর থেকেই পাই;