2 Corinthians 3:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তবুও সেই মহিমার উজ্জ্বলতা লোপ পাচ্ছিল, তবে কেন পাক-রূহের পরিচর্যা-পদ বরং আরও মহিমাযুক্ত হবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে আত্মার পরিচর্যা কি আরও বেশি মহিমাদীপ্ত হবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই তেজ ত লোপ পাইতেছিল—তবে কেন আত্মার পরিচর্য্যা-পদ বরং আরও তেজযুক্ত হইবে না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে আত্মার কাজ কি অনেক বেশী মহিমামণ্ডিত হবে না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ব্যবস্থার ফল যদি এত মহিমাময় হয় তবে পবিত্র আত্মার কাজের ফল কি আরও বেশি পরিমানে মহিমাময় হবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই তেজ ত লোপ পাইতেছিল তবে কেন আত্মার পরিচর্যা-পদ বরং আরও তেজযুক্ত হইবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি এই ব্যবস্থার ফল এত মহিমাপুর্ণ হতে পারে, তবে পবিত্র আত্মার কাজের ফল কি আরও মহিমাপূর্ণ হবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি এই ব্যবস্থার ফল এত মহিমাপূর্ণ হতে পারে, তবে পাক-রূহের কাজের ফল কি আরও মহিমাপূর্ণ হবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আত্মিক বিধানের প্রতিষ্ঠা কি আরও বেশি গৌরবের মাঝে হবে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে আত্মার কাজ কি অনেক বেশী মহিমামণ্ডিত হবে না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ব্যবস্থার ফল যদি এত মহিমাময় হয় তবে পবিত্র আত্মার কাজের ফল কি আরও বেশি পরিমাণে মহিমাময় হবে না?