2 Corinthians 3:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দণ্ডাজ্ঞার পরিচর্যা-পদ যদি এত মহিমাস্বরূপ হয়, তবে ধার্মিকতার পরিচর্যা-পদ মহিমায় আরও কত না অধিক উপচে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে পরিচর্যা মানুষকে অভিযুক্ত করে, তা যদি এমন মহিমাদীপ্ত হয়, তাহলে যে পরিচর্যা ধার্মিকতা নিয়ে আসে, তা আরও কত না বেশি মহিমাদীপ্ত হবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দণ্ডাজ্ঞার পরিচর্য্যা-পদ যদি তেজস্বরূপ হইল, তবে ধার্ম্মিকতার পরিচর্য্যা-পদ তেজে আরও অধিক উপচিয়া পড়ে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে বিধি-ব্যবস্থায় মানুষ দোষী প্রতিপন্ন হচ্ছিল তা যদি মহিমামণ্ডিত হয়ে থাকে, তবে য়ে বিধি-ব্যবস্থা মানুষকে ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন করে তার মহিমা আরও কত না বেশী হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ দোষীদের ব্যবস্থা যদি মহিমাপুর্ণ হয় তবে ধার্মিকতার ব্যবস্থা কত না বেশি মহিমাময় হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দণ্ডাজ্ঞার পরিচর্যা-পদ যদি তেজস্বরূপ হইল, তবে ধার্মিকতার পরিচর্যা-পদ তেজে আরও অধিক উপচিয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে ব্যবস্থার দ্বারা মানুষকে দোষী বলে স্থির করা হয় তার কাজ যদি এত মহিমাপূর্ণ, তবে যে ব্যবস্থার দ্বারা মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হয় তার কাজ আরও কত না বেশী মহিমাপূর্ণ!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ব্যবস্থার দ্বারা মানুষকে দোষী বলে স্থির করা হয় তার কাজ যদি এত মহিমাপূর্ণ, তবে যে ব্যবস্থার দ্বারা মানুষকে ধার্মিক বলে গ্রহণ করা হয় তার কাজ আরও কত না বেশী মহিমাপূর্ণ!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে বিধান দোষী সাব্যস্ত করে, তার প্রতিষ্ঠা যদি এত গৌরবময় হয় তাহলে যে বিধান নির্দোষ প্রতিপন্ন করে তার প্রতিষ্ঠা আরও কত না বেশি গৌরবমণ্ডিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে বিধি-ব্যবস্থায় মানুষ দোষী প্রতিপন্ন হচ্ছিল তা যদি মহিমামণ্ডিত হয়ে থাকে, তবে যে বিধি-ব্যবস্থা মানুষকে ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন করে তার মহিমা আরও কত না বেশী হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দোষীদের ব্যবস্থা যদি মহিমাপুর্ণ হয় তবে ধার্মিকতার ব্যবস্থা কত না বেশি মহিমাময় হবে।