2 Corinthians 4:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমরা জীবিত হয়েও ঈসার জন্য সর্বদাই মৃত্যুর মুখে সমর্পিত হচ্ছি, যেন আমাদের মরণশীল দেহে ঈসার জীবনও প্রকাশ পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমরা যারা জীবিত আছি, তাদের সবসময়ই যীশুর কারণে মৃত্যুর কাছে সমর্পণ করা হচ্ছে, যেন আমাদের এই মানবিক দেহে তাঁর জীবনও প্রকাশিত হতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমরা জীবিত হইয়াও যীশুর জন্য সর্ব্বদাই মৃত্যু-মুখে সমর্পিত হইতেছি, যেন আমাদের মর্ত্ত্য মাংসে যীশুর জীবনও প্রকাশ পায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা যাঁরা বেঁচে আছি আমাদের সবসময় যীশুর জন্য মৃত্যুর হাতে তুলে দেওয়া হচ্ছে, য়েন আমাদের র্ময়্ত দেহে যীশুর জীবনও প্রকাশ পায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা জীবিত হলেও যীশুর জন্য সব সময় মৃত্যু-মুখে তুলে দেওয়া হচ্ছে যেন আমাদের মনুষ্য শরীরে যীশুর জীবন প্রকাশিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমরা জীবিত হইয়াও যীশুর জন্য সর্বদাই মৃত্যু-মুখে সমর্পিত হইতেছি, যেন আমাদের মর্ত্য মাংসে যীশুর জীবনও প্রকাশ পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যারা বেঁচে আছি আমাদের সব সময়ই যীশুর জন্য মৃত্যুর হাতে তুলে দেওয়া হচ্ছে, যেন আমাদের মৃত্যুর অধীন দেহে যীশুর জীবনও প্রকাশিত হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যারা বেঁচে আছি আমাদের সব সময়ই ঈসার জন্য মৃত্যুর হাতে তুলে দেওয়া হচ্ছে, যেন আমাদের মৃত্যুর অধীন শরীরে ঈসার জীবনও প্রকাশিত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি দাঁড়াচ্ছি যেন আমাদের এই জীবনে যীশুর জীবন অভিব্যক্ত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা যারা বেঁচে আছি আমাদের সবসময় যীশুর জন্য মৃত্যুর হাতে তুলে দেওয়া হচ্ছে, যেন আমাদের মর্ত্য দেহে যীশুর জীবনও প্রকাশ পায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা জীবিত হলেও যীশুর জন্য সবদিন মৃত্যুমুখে তুলে দেওয়া হচ্ছে যেন আমাদের মানুষ শরীরে যীশুর জীবন প্রকাশিত হয়।