2 Corinthians 4:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ঈমানের সেই রূহ্ আমাদের আছে, যেরূপ পাক-কিতাবে লেখা আছে, “আমি ঈমান এনেছি, তাই কথা বললাম;” তেমনি আমরাও ঈমান এনেছি, তাই কথাও বলছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্বাসের সেই একই আত্মা আমাদের আছে বলে, যেমন লেখা আছে, “আমি বিশ্বাস করেছি, তাই কথা বলেছি,” সেই অনুযায়ী আমরাও বিশ্বাস করি ও সেই কারণে কথা বলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, “আমি বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম; তেমনি আমরাও বিশ্বাস করিতেছি, তাই কথাও কহিতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু সেই বিশ্বাসের একই আত্মা আমাদের মধ্যে আছে৷ শাস্ত্রে য়েমন লেখা আছে, ‘আমি বিশ্বাস করেছি বলেই কথা বলেছি৷’ তেমনি আমরা বিশ্বাস করেছি বলেই কথা বলছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমাদের কাছে বিশ্বাসের সেই আত্মা আছে, যেরূপ শাস্ত্রে লেখা আছে, “আমি বিশ্বাস করলাম, তাই কথা বললাম;” ঠিক সেই রকম আমরাও বিশ্বাস করছি তাই কথাও বলছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, “আমি বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম;” তেমনি আমরাও বিশ্বাস করিতেছি, তাই কথাও কহিতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র শাস্ত্রে লেখা আছে, “আমি বিশ্বাস করেছি বলেই কথা বলেছি।” এই একই রকম বিশ্বাসের মনোভাব নিয়ে আমরাও বিশ্বাস করি বলে কথা বলছি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-কিতাবে লেখা আছে, “আমি ঈমান এনেছি বলেই কথা বলেছি।” এই একই রকম ঈমানের মনোভাব নিয়ে আমরাও ঈমান এনেছি বলে কথা বলছি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্তের যেমন লেখা আছে, ‘আমি বিশ্বাস করলাম, আর সেইজন্যই কথা বললাম’ —আমরাও সেই একই প্রত্যয়দৃপ্ত আত্মায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বাস করি আর তাই প্রচার করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেই বিশ্বাসের একই আত্মা আমাদের মধ্যে আছে৷ শাস্ত্রে যেমন লেখা আছে, “আমি বিশ্বাস করেছি বলেই কথা বলেছি৷” তেমনি আমরা বিশ্বাস করেছি বলেই কথা বলছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমাদের কাছে বিশ্বাসের সেই আত্মা আছে, যেরূপ পবিত্র শাস্ত্রে লেখা আছে, “আমি বিশ্বাস করলাম, তাই কথা বললাম;” ঠিক সেই রকম আমরাও বিশ্বাস করছি তাই কথাও বলছি;