2 Corinthians 4:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সব কিছুই তোমাদের জন্য, যেন আল্লাহ্র রহমত অধিক লোকের দ্বারা বৃদ্ধি পেয়ে আল্লাহ্র গৌরবার্থে প্রচুর শুকরিয়ার কারণ হয়ে ওঠে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসবই তোমাদের কল্যাণের জন্য, যেন যে অনুগ্রহ আরও বেশি সংখ্যক মানুষের কাছে উপস্থিত হচ্ছে, তা ঈশ্বরের মহিমার উদ্দেশে উপচে পড়া ধন্যবাদ জ্ঞাপনের কারণ হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সকলই তোমাদের নিমিত্ত, যেন ঈশ্বরের অনুগ্রহ অধিক লোকের দ্বারা বহুলীকৃত হইয়া ঈশ্বরের গৌরবার্থে প্রচুর ধন্যবাদের কারণ হইয়া উঠে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সব কিছুই তোমাদের জন্য ঘটেছে এর ফলে অনেকে ঈশ্বরের অনুগ্রহ পাবে যাতে অনেকে ঈশ্বরকে ধন্যবাদ দেয় যাতে তিনি গৌরবান্বিত হন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ সব কিছুই তোমাদের জন্য হয়েছে, যেন ঈশ্বরের যে অনুগ্রহ অনেক লোককে দেওয়া হয়েছে সেই অনুগ্রহ পাওয়ার জন্য এবং ঈশ্বরের প্রচুর গৌরবার্থে আরও বেশি করে ধন্যবাদ দেওয়া হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সকলই তোমাদের নিমিত্ত, যেন ঈশ্বরের অনুগ্রহ অধিক লোকের দ্বারা বহুলীকৃত হইয়া ঈশ্বরের গৌরবার্থে প্রচুর ধন্যবাদের কারণ হইয়া উঠে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব কিছু তোমাদের উপকারের জন্যই হয়েছে, যেন ঈশ্বরের যে দয়া অনেক লোকের উপর ঢেলে দেওয়া হয়েছে সেই দয়ার জন্য অনেকেই ঈশ্বরকে আরও বেশী করে ধন্যবাদ দেয় এবং এইভাবে ঈশ্বরের গৌরব হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব কিছু তোমাদের উপকারের জন্যই হয়েছে, যেন আল্লাহ্র যে রহমত অনেক লোকের উপর ঢেলে দেওয়া হয়েছে সেই রহমতের জন্য অনেকেই আল্লাহ্কে আরও বেশী করে শুকরিয়া জানায় এবং এইভাবে আল্লাহ্র গৌরব হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সবকিছুই তোমাদের জন্য, যাতে আরও অনেকে ঈশ্বরের করুণা লাভ করে, যেন আরও অনেকের মুখে ঈশ্বরের ধন্যবাদ ও প্রশস্তি উচ্চারিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব কিছুই তোমাদের জন্য ঘটেছে৷ এর ফলে অনেকে ঈশ্বরের অনুগ্রহ পাবে যাতে অনেকে ঈশ্বরকে ধন্যবাদ দেয় যাতে তিনি গৌরবান্বিত হন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সব কিছুই তোমাদের জন্য হয়েছে, যেন ঈশ্বরের যে অনুগ্রহ অনেক লোককে দেওয়া হয়েছে সেই অনুগ্রহ পাওয়ার জন্য এবং ঈশ্বরের প্রচুর গৌরবার্থে আরও বেশি করে ধন্যবাদ দেওয়া হয়।