2 Corinthians 4:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং লজ্জার গুপ্ত কার্যসমূহ জলাঞ্জলি দিয়েছি; ধূর্ততায় চলতে অস্বীকার করি ও আল্লাহ্‌র কালাম বিকৃত করি না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা আল্লাহ্‌র সাক্ষাতে মানুষের বিবেকের কাছে নিজেদের যোগ্যপাত্র হিসাবে দেখাচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং, আমরা গোপনীয় ও লজ্জাজনক পথগুলি ত্যাগ করেছি; আমরা ধূর্ততার আশ্রয় নিই না, কিংবা ঈশ্বরের বাক্যকে বিকৃতও করি না। এর বিপরীতে, সহজসরলভাবে সত্যকে প্রকাশ করে আমরা ঈশ্বরের দৃষ্টিতে সব মানুষের বিবেকের কাছে নিজেদের যোগ্য করে তুলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং লজ্জার গুপ্ত কার্য্যসমূহে জলাঞ্জলি দিয়াছি, ধূর্ত্ততায় চলি না, ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্যমাত্রের সংবেদের কাছে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বরং আমরা লজ্জাজনক গোপন কাজ একেবারেই করি না৷ আমরা কোন চাতুরী করি না, ঈশ্বরের শিক্ষাকে বিকৃত করি না; বরং যা সত্য তা স্পষ্টভাবে বলে ঈশ্বরের সামনে ও প্রতিটি মানুষের বিবেকের কাছে আমাদের সততা প্রকাশ করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বরং অন্যেরা যে সব লজ্জার ও গুপ্ত কাজ করে তা আমরা করি না। আমরা ছলনা করি না এবং ঈশ্বরের বাক্যকে ভুল ব্যাখ্যা করি না, কিন্তু ঈশ্বরের সত্য প্রকাশ করে তাঁর সামনে মানুষের কাছে নিজেদেরকে যোগ্য করে তুলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং লজ্জার গুপ্ত কার্যসমূহে জলাঞ্জলি দিয়াছি, ধূর্ততায় চলি না, ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্যমাত্রের বিবেকের কাছে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে গোপনে যে সব লজ্জাপূর্ণ কাজ করে তা আমরা একেবারেই করি না। আমরা কোন কাজে ছলনা করি না, ঈশ্বরের বাক্যে কোন ভুলের ভেজাল দিই না। আমরা বরং ঈশ্বরের সত্য প্রকাশ করে তাঁরই সামনে সব মানুষের বিবেকের কাছে নিজেদের গ্রহণযোগ্য বলে তুলে ধরি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে গোপনে যে সব লজ্জাপূর্ণ কাজ করে তা আমরা একেবারেই করি না। আমরা কোন কাজে ছলনা করি না, আল্লাহ্‌র কালামে কোন ভুলের ভেজাল দিই না। আমরা বরং আল্লাহ্‌র সত্য প্রকাশ করে তাঁরই সামনে সব মানুষের বিবেকের কাছে নিজেদের গ্রহণযোগ্য বলে তুলে ধরি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত লজ্জাজনক ও গোপনীয় কাজ আমরা পরিহার করি। ঈশ্বরের বাক্য আমরা বিকৃত করি না। কিন্তু প্রকাশ্যে সত্য ঘোষণা করে আমরা ঈশ্বরের সাক্ষাতে মানুষের বিচারবুদ্ধির কাছে নিজেদের সততা প্রমাণ করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বরং আমরা লজ্জাজনক গোপন কাজ একেবারেই করি না৷ আমরা কোন চাতুরী করি না, ঈশ্বরের শিক্ষাকে বিকৃত করি না; বরং যা সত্য তা স্পষ্টভাবে বলে ঈশ্বরের সামনে ও প্রতিটি মানুষের বিবেকের কাছে আমাদের সততা প্রকাশ করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং অন্যেরা যে সব লজ্জার ও গুপ্ত কাজ করে তা আমরা করি না। আমরা ছলনা করি না এবং ঈশ্বরের বাক্যকে ভুল ব্যাখ্যা করি না, কিন্তু ঈশ্বরের সামনে সত্য প্রকাশ করে মানুষের বিবেক নিজেদেরকে যোগ্য করে তোলে।