2 Corinthians 4:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুতঃ আমরা নিজেদের নয়, কিন্তু মসীহ্‌ ঈসাকেই প্রভু বলে তবলিগ করছি এবং নিজেদেরকে ঈসার জন্য তোমাদের গোলাম বলে দেখাচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমরা নিজেদের বিষয়ে প্রচার করি না, কিন্তু যীশু খ্রীষ্টকে প্রভুরূপে করি এবং যীশুর কারণে নিজেদের পরিচয় দিই তোমাদের দাসরূপে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ আমরা আপনাদিগকে নয়, কিন্তু খ্রীষ্ট যীশুতেই প্রভু বলিয়া প্রচার করিতেছি, এবং আপনাদিগকে যীশুর নিমিত্ত তোমাদের দাস বলিয়া দেখাইতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা নিজেদের কথা প্রচার করি না, বরং যীশু খ্রীষ্টকে প্রভু বলে প্রচার করছি এবং আমরা যীশুর অনুসারী বলেই নিজেদের যীশুর সেবক বলে দেখিয়ে থাকি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমরা নিজেদেরকে প্রচার করছি না কিন্তু যীশু খ্রীষ্টকে প্রভু বলে প্রচার করছি এবং নিজেদেরকে যীশু খ্রীষ্টের জন্য তোমাদের দাস বলে প্রচার করছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ আমরা আপনাদিগকে নয়, কিন্তু খ্রীষ্ট যীশুকেই প্রভু বলিয়া প্রচার করিতেছি, এবং আপনাদিগকে যীশুর নিমিত্ত তোমাদের দাস বলিয়া দেখাইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা তো নিজেদের বিষয় প্রচার করছি না, বরং প্রচার করছি যে, যীশু খ্রীষ্টই প্রভু এবং যীশুর জন্যই আমরা তোমাদের দাস হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা তো নিজেদের বিষয় তবলিগ করছি না, বরং তবলিগ করছি যে, ঈসা মসীহ্‌ই প্রভু এবং ঈসার জন্যই আমরা তোমাদের গোলাম হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা আত্মপ্রচার করি না, খ্রীষ্ট যীশুকেই ‘প্রভু’ বলে প্রচার এবং যীশুর জন্য নিজেদের পরিচয় দিই তোমাদের দাস বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা নিজেদের কথা প্রচার করি না, বরং যীশু খ্রীষ্টকে প্রভু বলে প্রচার করছি এবং আমরা যীশুর অনুসারী বলেই নিজেদের যীশুর সেবক বলে দেখিয়ে থাকি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমরা নিজেদেরকে প্রচার করছি না কিন্তু যীশু খ্রীষ্টকে প্রভু বলে প্রচার করছি এবং নিজেদেরকে যীশু খ্রীষ্টের জন্য তোমাদের দাস বলে প্রচার করছি।