2 Corinthians 5:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমরা জানি, যদি আমাদের এই তাঁবুর মত দুনিয়াবী গৃহ ভেঙ্গে যায়, তবে আল্লাহ্‌দত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই গৃহ হস্তনির্মিত নয়, তা অনন্তকালস্থায়ী ও বেহেশতে অবস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমরা জানি যে, যদি এই পার্থিব তাঁবু, যার মধ্যে আমরা বসবাস করি, তা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের জন্য আছে এক ঈশ্বরের দেওয়া গৃহ, স্বর্গে এক চিরন্তন আবাস, যা মানুষের হাতে তৈরি নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটী ভাঙ্গিয়া যায়, তবে ঈশ্বরদত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটী অহস্তনির্ম্মিত, অনন্তকালস্থায়ী ও স্বর্গে স্থিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা জানি পৃথিবীতে আমরা তাঁবুর মত য়ে বাড়িতে বাস করি তা যদি নষ্ট হয়ে যায় তবে আমাদের একটি ঈশ্বরদত্ত বাড়ি আছে, য়ে বাড়ি মানুষের তৈরী নয়, স্বর্গে সে বাড়ি চিরকাল ধরেই আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা জানি যে, এই পৃথিবীতে যে তাঁবুতে বাস করি অর্থাৎ যে দেহে থাকি সেটি যদি নষ্ট হয়ে যায় তবে ঈশ্বরের তৈরী আমাদের জন্য একটা ঘর আছে সেটি মানুষের হাতে তৈরী নয় কিন্তু অনন্তকালস্থায়ী যা স্বর্গে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটী ভাঙ্গিয়া যায়, তবে ঈশ্বরদত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটী অহস্তনির্মিত, অনন্তকালস্থায়ী ও স্বর্গে স্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা এই কথা জানি যে, এই পৃথিবীতে যে তাম্বুতে আমরা বাস করি, অর্থাৎ যে দুর্বল দেহে আমরা আছি তা যদি নষ্ট হয়ে যায় তবুও ঈশ্বরের দেওয়া একটা ঘর আমাদের আছে। এই ঘর মানুষের হাতের তৈরী নয়, তা স্বর্গে চিরকাল ধরেই আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা এই কথা জানি যে, এই দুনিয়াতে যে তাম্বুতে আমরা বাস করি, অর্থাৎ যে দুর্বল শরীরে আমরা আছি তা যদি নষ্ট হয়ে যায় তবুও আল্লাহ্‌র দেওয়া একটা ঘর আমাদের আছে। এই ঘর মানুষের হাতের তৈরী নয়, তা বেহেশতে চিরকাল ধরেই আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা জানি আমাদের এই মর্ত্য দেহরূপ পার্থিব শিবির যদি ধ্বংস হয়ে যায় তাহলেও ঈশ্বর নিরূপিত এক শিবির আমাদের জন্য রয়েছে। এ শিবির হস্তনির্মিত নয়, কিন্তু চিরস্থায়ী ও স্বর্গে অবস্থিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা জানি পৃথিবীতে আমরা তাঁবুর মত যে বাড়িতে বাস করি তা যদি নষ্ট হয়ে যায় তবে আমাদের একটি ঈশ্বরদত্ত বাড়ি আছে, যে বাড়ি মানুষের তৈরী নয়, স্বর্গে সে বাড়ি চিরকাল ধরেই আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা জানি যে, এই পৃথিবীতে যে তাঁবুতে বাস করি অর্থাৎ যে দেহে থাকি সেটি যদি নষ্ট হয়ে যায় তবে ঈশ্বরের তৈরী আমাদের জন্য একটা ঘর আছে সেটি মানুষের হাতে তৈরী নয় কিন্তু অনন্তকালস্থায়ী যা স্বর্গে আছে।