2 Corinthians 5:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, প্রভুর ভয় কি তা জানি বলে আমরা মানুষকে বুঝাবার চেষ্টা করছি, কিন্তু আল্লাহ্ আমাদের সকলকে ভালভাবেই জানেন; আর আমি প্রত্যাশা করি যে, তোমাদের বিবেকও আমাদের ভালভাবে জানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে, প্রভুকে ভয় করার অর্থ কী, তা আমরা জানি; সেই কারণে আমরা সব মানুষকে তা বোঝানোর চেষ্টা করি। আমরা যে কী প্রকার, তা ঈশ্বরের কাছে স্পষ্ট। আমি আশা করি, তোমাদের বিবেকের কাছেও তা স্পষ্ট।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব প্রভুর ভয় কি, তাহা জানাতে আমরা মনুষ্যদিগকে বুঝাইয়া লওয়াইতেছি, কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষ রহিয়াছি; আর আমি প্রত্যাশা করি যে, আমরা তোমাদের সংবেদেরও প্রত্যক্ষ রহিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই প্রভুর ভয় কি, তা জানাতে পেরে আমরা প্রত্যেক মানুষকে বোঝাচ্ছি য়েন তারা আমাদের কথায় বিশ্বাস করে৷ ঈশ্বর আমাদের অন্তরের কথা সুস্পষ্টভাবে জানেন; আর আমি আশাকরি তোমরাও আমাদের অন্তরের কথা জান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব প্রভুর ভয় যে কি সেটা জানাবার জন্য আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি। আমরা যে কি তা ঈশ্বর স্পষ্ট জানেন এবং আমার আশা তোমাদের বিবেকের কাছেও সেটা স্পষ্ট হয়ে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব প্রভুর ভয় কি, তাহা জানাতে আমরা মনুষ্যদিগকে বুঝাইয়া লওয়াইতেছি, কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষ রহিয়াছি; আর আমি প্রত্যাশা করি যে, আমরা তোমাদের বিবেকেরও প্রত্যক্ষ রহিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভুকে ভয় করি বলে আমরা নিজেদের সম্বন্ধে মানুষের মনে বিশ্বাস জন্মাবার চেষ্টা করি। আমরা যা, তা তো ঈশ্বরের কাছে স্পষ্ট এবং আমি আশা করি তোমাদের বিবেকের কাছেও তা স্পষ্ট।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রভুকে ভয় করি বলে আমরা নিজেদের সম্বন্ধে মানুষের মনে ঈমান জন্মাবার চেষ্টা করি। আমরা যা, তা তো আল্লাহ্র কাছে স্পষ্ট এবং আমি আশা করি তোমাদের বিবেকের কাছেও তা স্পষ্ট।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর প্রতি সম্ভ্রম কি তা আমরা জানি তাই আমাদের প্রচেষ্টা, মানুষ যেন প্রভুকে সম্পূর্ণভাবে জানেন। আশা করি তোমরাও মর্মে মর্মে তা জান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভুর ভয় কি, তা জানাতে পেরে আমরা প্রত্যেক মানুষকে বোঝাচ্ছি যেন তারা আমাদের কথায় বিশ্বাস করে৷ ঈশ্বর আমাদের অন্তরের কথা সুস্পষ্টভাবে জানেন; আর আমি আশাকরি তোমরাও আমাদের অন্তরের কথা জান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব প্রভুর ভয় যে কি সেটা জানাবার জন্য আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি। আমরা যে কি তা ঈশ্বর স্পষ্ট জানেন এবং আমার আশা তোমাদের বিবেকের কাছেও সেটা স্পষ্ট হয়ে আছে।