2 Corinthians 5:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মসীহের মহব্বত আমাদের বশে রেখে চালাচ্ছে; কেননা আমরা নিশ্চিত ভাবে বুঝেছি যে, একজন সকলের জন্য মরলেন, সুতরাং সকলেই মারা গেল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ খ্রীষ্টের প্রেম আমাদের বাধ্য করেছে এবং আমরা নিশ্চিত যে, একজন যখন সকলের জন্য মৃত্যুবরণ করলেন, সেই কারণে সকলেরই মৃত্যু হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ খ্রীষ্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে; কেননা আমরা এরূপ বিচার করিয়াছি যে, এক জন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের ভালবাসা আমাদের নিয়ন্ত্রিত করে, কারণ আমরা নিশ্চিতভাবে বুঝেছি তিনি (খ্রীষ্ট) সকলের জন্য মৃত্যুবরণ করলেন, তাতে সকলেরই মৃত্যু হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ খ্রীষ্টের প্রেম আমাদের বশে রেখে চালাচ্ছে; কারণ আমরা ভাল করে বুঝেছি যে, এক জন সবার জন্য মৃত্যুবরণ করলেন তাই সবাই মৃত্যুবরণ করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ খ্রীষ্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে; কেননা আমরা এইরূপ বিচার করিয়াছি যে, একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের ভালবাসাই আমাদের বশে রেখে চালাচ্ছে, কারণ আমরা নিশ্চয় করে বুঝেছি যে, সকলের হয়ে একজন মরলেন, আর সেইজন্য সকলেই মরল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের মহব্বতই আমাদের বশে রেখে চালাচ্ছে, কারণ আমরা নিশ্চয় করে বুঝেছি যে, সকলের হয়ে একজন মরলেন, আর সেইজন্য সকলেই মরল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্টের প্রেমে আমরা বাঁধা পড়েছি, আমাদের সিদ্ধান্ত এই যে একজন সকলের হয়ে মৃত্যুবরণ করেছেন তখন সকলেরই মৃত্যু হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের ভালবাসা আমাদের নিয়ন্ত্রিত করে, কারণ আমরা নিশ্চিতভাবে বুঝেছি তিনি (খ্রীষ্ট) সকলের জন্য মৃত্যুবরণ করলেন, তাতে সকলেরই মৃত্যু হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ খ্রীষ্টের প্রেম আমাদের বশে রেখে চালাচ্ছে; কারণ আমরা ভাল করে বুঝেছি যে, একজন সবার জন্য মৃত্যুবরণ করলেন তাই সবাই মৃত্যুবরণ করল।