2 Corinthians 5:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন থেকে আমরা আর কাউকেও বাহ্যিক অবস্থা অনুসারে বিচার করি না; যদিও মসীহ্কে বাহ্যিক অবস্থা অনুসারে বিচার করেছিলাম, তবুও এখন আর সেভাবে বিচার করি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, এখন থেকে জাগতিক মানদণ্ড অনুসারে আমরা কাউকে জানি না। যদিও খ্রীষ্টকে আমরা জাগতিক মানদণ্ড অনুসারে জানতাম, কিন্তু এখন আর জানি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি না; যদিও খ্রীষ্টকে মাংস অনুসারে জানিয়া থাকি, তথাপি এখন আর জানি না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই এখন থেকে আমরা আর কাউকেই জাগতিক দৃষ্টিভঙ্গী দিয়ে বিচার করি না৷ যদিও আগে খ্রীষ্টকে আমরা জাগতিক দৃষ্টিভঙ্গী দিয়েই বিচার করেছি তবু এখন আর তা করি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এই কারণে এখন থেকে আমরা আর কাউকেও মানুষের অনুসারে বিচার করি না; যদিও খ্রীষ্টকে এক সময় মানুষের অনুসারে বিচার করেছিলাম, কিন্তু এখন আর কাউকে এইভাবে বিচার করি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি না; যদিও খ্রীষ্টকে মাংস অনুসারে জানিয়া থাকি, তথাপি এখন আর জানি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য এখন থেকে মানুষকে আমরা আর তার বাইরের অবস্থা দেখে বিচার করি না। অবশ্য খ্রীষ্টকে আমরা আগে সেইভাবেই বিচার করেছিলাম, কিন্তু এখন আর তা করি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য এখন থেকে মানুষকে আমরা আর তার বাইরের অবস্থা দেখে বিচার করি না। অবশ্য মসীহ্কে আমরা আগে সেইভাবেই বিচার করেছিলাম, কিন্তু এখন আর তা করি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং এখন থেকে আমরা আর জাগতিক মানদণ্ডে কারও বিচার করি না। যদিও এক কালে জাগতিক মানদণ্ডে আমরা খ্রীষ্টকে বিচার করেছি কিন্তু এখন আর তা করি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এখন থেকে আমরা আর কাউকেই জাগতিক দৃষ্টিভঙ্গী দিয়ে বিচার করি না৷ যদিও আগে খ্রীষ্টকে আমরা জাগতিক দৃষ্টিভঙ্গী দিয়েই বিচার করেছি তবু এখন আর তা করি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই কারণে এখন থেকে আমরা আর কাউকেও মানুষের অনুসারে বিচার করি না; যদিও খ্রীষ্টকে একদিন মানুষের অনুসারে বিচার করেছিলাম, কিন্তু এখন আর কাউকে এই ভাবে বিচার করি না।