2 Corinthians 5:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ বাস্তবিক আমরা এই তাঁবুর মধ্যে থেকে আর্তস্বর করছি, এর উপরে বেহেশত থেকে প্রাপ্য আবাস-পরিহিত হবার আকাঙক্ষা করছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সময়কালে আমরা আর্তনাদ করছি, আমাদের স্বর্গীয় আবাস পরিহিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করছি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আর্ত্তস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস-পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাস্তবিক আমরা এই তাঁবুতে থাকতে থাকতে কাতরভাবে আর্তনাদ করছি৷ আমরা মনেপ্রাণে কামনা করছি য়ে আমাদের স্বর্গীয় আবাস দিয়ে আমাদের ঢেকে দেওয়া হোক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই দৈহিক শরীরে আমরা যন্ত্রনায় চীত্কার করছি এবং সমস্ত অন্তকরণ দিয়ে ইচ্ছা করছি যে স্বর্গের সেই দেহ দিয়ে আমাদের ঢেকে দিক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আর্তস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস-পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দেহে থাকা অবস্থায় আমরা দীর্ঘনিঃশ্বাস ফেলছি এবং সমস্ত অন্তর দিয়ে চাইছি যেন স্বর্গের সেই নতুন দেহ দিয়ে আমাদের ঢাকা হয়;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই শরীরে থাকা অবস্থায় আমরা দীর্ঘনিঃশ্বাস ফেলছি এবং সমস্ত দিল দিয়ে চাইছি যেন বেহেশতের সেই নতুন শরীর দিয়ে আমাদের ঢাকা হয়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানে এই শিবিরে আমরা আর্তনাদ করছি, আমাদের আকাঙ্ক্ষা যেন এই শিবির স্বর্গীয় শিবিরে আচ্ছাদিত হয়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাস্তবিক আমরা এই তাঁবুতে থাকতে থাকতে কাতরভাবে আর্তনাদ করছি৷ আমরা মনেপ্রাণে কামনা করছি যে আমাদের স্বর্গীয় আবাস দিয়ে আমাদের ঢেকে দেওয়া হোক্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দৈহিক শরীরে আমরা যন্ত্রণায় চীত্কার করছি এবং সমস্ত অন্তকরণ দিয়ে ইচ্ছা করছি যে স্বর্গের সেই দেহ দিয়ে আমাদের ঢেকে দিক;