2 Corinthians 5:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মসীহের পক্ষেই আমরা রাজ-দূতের কর্ম করছি; আল্লাহ্‌ যেন আমাদের মাধ্যমেই নিবেদন করছেন; আমরা মসীহের পক্ষে এই ফরিয়াদ করছি, তোমরা আল্লাহ্‌র সঙ্গে সম্মিলিত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, আমরা খ্রীষ্টের রাজদূত, ঈশ্বর যেন আমাদের মাধ্যমে তাঁর আবেদন জানাচ্ছিলেন। আমরা খ্রীষ্টের পক্ষে তোমাদের কাছে এই মিনতি করছি, ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব খ্রীষ্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম্ম করিতেছি; ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রীষ্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের হয়েই আমরা কথা বলেছি৷ খ্রীষ্টের হয়ে কথা বলতে আমাদের পাঠানো হয়েছে, এইভাবে আমাদের মাধ্যমে ঈশ্বর লোকদের ডাকছেন৷ আমরা খ্রীষ্টের হয়ে তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের সাথে মিলিত হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং খ্রীষ্টের রাজদূত হিসাবে আমরা তাঁর কাজ করছি; আর ঈশ্বর যেন আমাদের মাধ্যমে নিজেই তাঁর অনুরোধ করছেন, আমরা খ্রীষ্টের হয়ে এই বিনতি করছি যে তোমরাও ঈশ্বরের সঙ্গে মিলিত হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব খ্রীষ্টের পক্ষেই আমরা রাজ-দূতের কর্ম করিতেছি; ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন; আমরা খ্রীষ্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্যই আমরা খ্রীষ্টের দূত হিসাবে তাঁর হয়ে কথা বলছি। আসলে ঈশ্বর যেন নিজেই আমাদের মধ্য দিয়ে লোকদের কাছে অনুরোধ করছেন। তাই খ্রীষ্টের হয়ে আমরা এই মিনতি করছি, “তোমরা ঈশ্বরের সংগে মিলিত হও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্যই আমরা মসীহের দূত হিসাবে তাঁর হয়ে কথা বলছি। আসলে আল্লাহ্‌ যেন নিজেই আমাদের মধ্য দিয়ে লোকদের কাছে অনুরোধ করছেন। তাই মসীহের হয়ে আমরা এই মিনতি করছি, “তোমরা আল্লাহ্‌র সংগে মিলিত হও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আমরা খ্রীষ্টের রাজদূত হিসাবে কাজ করছি। ঈশ্বর নিজেই যেন আমাদের মাধ্যমে আবেদন জানাচ্ছেন এবং খ্রীষ্টের হয়ে আমরা বিনতি করছি, তোমরা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের হয়েই আমরা কথা বলেছি৷ খ্রীষ্টের হয়ে কথা বলতে আমাদের পাঠানো হয়েছে, এইভাবে আমাদের মাধ্যমে ঈশ্বর লোকদের ডাকছেন৷ আমরা খ্রীষ্টের হয়ে তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের সাথে মিলিত হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং খ্রীষ্টের রাজদূত হিসাবে আমরা তাঁর কাজ করছি; আর ঈশ্বর যেন আমাদের মাধ্যমে নিজেই তাঁর অনুরোধ করছেন, আমরা খ্রীষ্টের হয়ে এই বিনতি করছি যে তোমরাও ঈশ্বরের সঙ্গে মিলিত হও।