2 Corinthians 5:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি গুনাহ্‌ করেন নি, তাঁকে তিনি আমাদের পক্ষে গুনাহ্‌স্বরূপ করলেন, যেন আমরা তাঁতে আল্লাহ্‌র ধার্মিকতাস্বরূপ হই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি পাপ জানতেন না, ঈশ্বর তাঁকে আমাদের পক্ষে পাপস্বরূপ করলেন, যেন আমরা তাঁর দ্বারা ঈশ্বরের ধার্মিকতাস্বরূপ হতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি পাপ জানেন নাই, তাঁহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাঁহাতে ঈশ্বরের ধার্ম্মিকতা-স্বরূপ হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট কোন পাপ করেন নি; কিন্তু ঈশ্বর খ্রীষ্টের ওপর আমাদের পাপের সব দোষ চাপিয়ে দিয়েছেন, য়েন খ্রীষ্টের মধ্যে ঈশ্বরের সঙ্গে আমাদের সুসম্পর্ক স্থাপিত হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিনি পাপ জানেন না, সেই খ্রীষ্ট যীশুকে তিনি আমাদের পাপের সহভাগী হলেন, যেন আমরা খ্রীষ্টেতে ঈশ্বরের ধার্মিকতায় ধার্মিক হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি পাপ জানেন নাই, তাঁহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাঁহাতে ঈশ্বরের ধার্মিকতাস্বরূপ হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু খ্রীষ্টের মধ্যে কোন পাপ ছিল না; কিন্তু ঈশ্বর আমাদের পাপ তাঁর উপর তুলে দিয়ে তাঁকেই পাপের জায়গায় দাঁড় করালেন, যেন খ্রীষ্টের সংগে যুক্ত থাকবার দরুন ঈশ্বরের পবিত্রতা আমাদের পবিত্রতা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা মসীহের মধ্যে কোন গুনাহ্‌ ছিল না; কিন্তু আল্লাহ্‌ আমাদের গুনাহ্‌ তাঁর উপর তুলে দিয়ে তাঁকেই গুনাহের জায়গায় দাঁড় করালেন, যেন মসীহের সংগে যুক্ত থাকবার দরুন আল্লাহ্‌র পবিত্রতা আমাদের পবিত্রতা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি অপাপবিদ্ধ, ঈশ্বর তাঁরই উপর আমাদের পাপের দায়ভার ন্যস্ত করলেন যেন তাঁর সঙ্গে সংযুক্ত হয়ে আমরা ঈশ্বরের মর্যাদার অংশীদার হই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট কোন পাপ করেন নি; কিন্তু ঈশ্বর খ্রীষ্টের ওপর আমাদের পাপের সব দোষ চাপিয়ে দিয়েছেন, যেন খ্রীষ্টের মধ্যে ঈশ্বরের সঙ্গে আমাদের সুসম্পর্ক স্থাপিত হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি পাপ জানেন না, সেই খ্রীষ্ট যীশুকে তিনি আমাদের পাপের সহভাগী হলেন, যেন আমরা খ্রীষ্টেতে ঈশ্বরের ধার্ম্মিকতায় ধার্মিক হই।