2 Corinthians 5:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাস্তবিক এই তাঁবুতে থেকে আমরা ভারাক্রান্ত হওয়াতে আর্তস্বর করছি; কেননা আমরা পরিচ্ছদ-বিহীন হতে বাসনা করি না, কিন্তু এর উপরে পরিহিত হতে বাসনা করি, যেন যা মরণশীল, তা জীবনের দ্বারা কবলিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমরা যতক্ষণ এই তাঁবুর মধ্যে আছি, আমরা আর্তনাদ করি ও ভারগ্রস্ত হই, কারণ আমরা পোশাকহীন হতে চাই না, কিন্তু আমাদের স্বর্গীয় আবাসের দ্বারা আবৃত হতে চাই, যেন যা কিছু নশ্বর, তা জীবনের দ্বারা কবলিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আর্ত্তস্বর করিতেছি; কেননা আমরা পরিচ্ছদ-বিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত্ত্য, তাহা জীবনের দ্বারা কবলিত হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাস্তবে আমরা এই দেহের মধ্যে থেকে ভারাক্রান্ত হওয়াতে আর্তনাদ করছি৷ আমাদের বর্তমান (দেহরূপ) পোশাকটি ত্যাগ করার ইচ্ছা আমাদের নেই; বরং আমরা চাই য়ে নতুন (স্বর্গীয় দেহরূপ) পোশাকটি পুরাতনের ওপর পরি যাতে নশ্বর জীবন আবৃত হয়ে যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এটা সত্যি যে আমরা এই দেহে কষ্ট পাচ্ছি ও যন্ত্রনায় চীত্কার করছি; কেননা আমরা বস্ত্র বিহীন হতে চাই না, কিন্তু সেই নতুন বস্ত্র পরতে চাই, যাতে মৃত্যুর অধীনে থাকা দেহ যেন জীবিত থাকা দেহে বদলে যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আর্তস্বর করিতেছি; কেননা আমরা পরিচ্ছদ-বিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত্য, তাহা জীবনের দ্বারা কবলিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যিই এই দুর্বল দেহে থাকা অবস্থায় আমরা বোঝার ভারে দীর্ঘনিঃশ্বাস ফেলছি। আমরা যে দেহহীন হতে চাই তা নয়, বরং সেই নতুন দেহ দিয়ে ঢাকা হতে চাই, যেন আমাদের মৃত্যুর অধীন দেহ চিরকাল জীবিত থাকা দেহে বদলে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যিই এই দুর্বল শরীরে থাকা অবস্থায় আমরা বোঝার ভারে দীর্ঘনিঃশ্বাস ফেলছি। আমরা যে শরীরহীন হতে চাই তা নয়, বরং সেই নতুন শরীর দিয়ে ঢাকা হতে চাই, যেন আমাদের মৃত্যুর অধীন শরীর চিরকাল জীবিত থাকা শরীরে বদলে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই অস্থায়ী শিবিরে থাকাকালে আমরা ভারাক্রান্ত হৃদয়ে আর্তনাদ করছি কারণ আমরা এই মর্ত্যদেহ পরিত্যাগ করতে চাই না, বরং স্বর্গীয় আচ্ছাদনে ভূষিত হতে চাই যাতে আমাদের এই মৃত্যুজীর্ণ নশ্বর দেহ জীবনের অবিনশ্বরতা লাভ করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাস্তবে আমরা এই দেহের মধ্যে থেকে ভারাক্রান্ত হওয়াতে আর্তনাদ করছি৷ আমাদের বর্তমান (দেহরূপ) পোশাকটি ত্যাগ করার ইচ্ছা আমাদের নেই; বরং আমরা চাই যে নতুন (স্বর্গীয় দেহরূপ) পোশাকটি পুরাতনের ওপর পরি যাতে নশ্বর জীবন আবৃত হয়ে যায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এটা সত্যি যে আমরা এই জীবনে কষ্ট পাচ্ছি ও যন্ত্রণায় চীত্কার করছি; কারণ আমরা বস্ত্র বিহীন হতে চাই না, কিন্তু সেই নতুন বস্ত্র পরতে চাই, যাতে মৃত্যুর অধীনে থাকা দেহ যেন জীবিত থাকা দেহে বদলে যায়।