2 Corinthians 5:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা সাহস করছি এবং দেহ থেকে দূরে প্রবাস ও প্রভুর কাছে বাস করাকে অধিক বাঞ্ছনীয় জ্ঞান করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা সুনিশ্চিত, তাই আমি বলি, আমরা বেশি করে চাইব, শরীর থেকে দূরে থেকে প্রভুর সান্নিধ্যে গিয়ে বাস করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা সাহস করিতেছি, এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আমি বলি য়ে আমাদের নিশ্চিত ভরসা আছে এবং বাস্তবিক আমরা এই দেহ ত্যাগ করে, আমাদের প্রকৃত আবাস প্রভুর কাছে থাকাই ভাল মনে করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং আমাদের সাহস আছে এবং দেহের ঘর থেকে দূর হয়ে আমরা প্রভুর সঙ্গে বাস করা ভালো মনে করছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা সাহস করিতেছি, এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের সাহস আছে আর আমরা দেহের ঘর থেকে দূর হয়ে প্রভুর সংগে বাস করাই ভাল মনে করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের সাহস আছে আর আমরা শরীরের ঘর থেকে দূর হয়ে প্রভুর সংগে বাস করাই ভাল মনে করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা এ বিষয়ে সুনিশ্চিত, তাই এই দেহরূপশিবির পরিত্যাগ করে প্রভুর সঙ্গে বাস করাই শ্রেয় মনে করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি বলি যে আমাদের নিশ্চিত ভরসা আছে এবং বাস্তবিক আমরা এই দেহ ত্যাগ করে, আমাদের প্রকৃত আবাস প্রভুর কাছে থাকাই ভাল মনে করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং আমাদের সাহস আছে এবং দেহের ঘর থেকে দূর হয়ে আমরা প্রভুর সঙ্গে বাস করা ভালো মনে করছি।