2 Corinthians 6:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেহেতু আমরা তাঁর সহকর্মী সেজন্য আমরা এই নিবেদনও করছি যে, তোমরা আল্লাহ্‌র রহমত ব্যর্থ হতে দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের সহকর্মীরূপে আমরা তোমাদের নিবেদন করছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার সঙ্গে কার্য্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের সহকর্মী হিসাবে আমরা তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের য়ে অনুগ্রহ লাভ করেছ তা নিষ্ফল হতে দিও না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই জন্য আমরা ঈশ্বরের সহকর্মী হয়ে তোমাদের কাছে অনুরোধ করছি যে, তোমরা ঈশ্বরের দয়া অকারণে গ্রহণ কর না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সহকর্মী হিসাবে আমরা তোমাদের এই অনুরোধ করছি, তোমরা যখন ঈশ্বরের দয়া পেয়েছ তখন তা নিষ্ফল হতে দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র সহকর্মী হিসাবে আমরা তোমাদের এই অনুরোধ করছি, তোমরা যখন আল্লাহ্‌র রহমত পেয়েছ তখন তা নিষ্ফল হতে দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের সঙ্গে কাজ করছি বলেই তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, ঈশ্বরের অনুগ্রহ যেন তোমাদের জীবনে বিফল না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের সহকর্মী হিসাবে আমরা তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছ তা নিষ্ফল হতে দিও না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য আমরা ঈশ্বরের সহকর্মী হয়ে তোমাদের কাছে অনুরোধ করছি যে, তোমরা ঈশ্বরের অনুগ্রহ অকারণে গ্রহণ কর না।