2 Corinthians 6:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনেক দুঃখ পাচ্ছি, কিন্তু সর্বদা আনন্দিত; দীনহীনের মত, কিন্তু অনেকের ধনদাতা; আমাদের যেন কিছুই নেই, অথচ আমরা সর্বাধিকারী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুঃখার্ত, তবু যেন সবসময়ই আনন্দ করছি; দরিদ্র, তবুও অনেককে সমৃদ্ধ করছি; আমাদের কিছুই নেই, তবুও সবকিছুর অধিকারী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সর্ব্বদা আনন্দিত; দীনহীনের ন্যায়, কিন্তু অনেকের ধনদাতা; আমাদের যেন কিছুই নাই, অথচ আমরা সর্ব্বাধিকারী।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একদিকে মনে হয় আমরা দুঃখ পাচ্ছি কিন্তু আমরা সদাই আনন্দ করছি৷ মনে হয় আমরা নিঃস্ব, তবু সবকিছুই আমাদের আছে৷ ধরে নেওয়া হয় আমরা দরিদ্র কিন্তু আমরা অপরকে ধনবান করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দুঃখিত, কিন্তু সব সময় আনন্দ করছি; আমরা দীনহীন দরিদ্রের মত তবুও আমরা অনেককে ধনী করছি; আমাদের যেন কিছুই নেই, অথচ আমরা সব কিছুর অধিকারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুঃখিতের ন্যায়, কিন্তু সর্বদা আনন্দিত; দীনহীনের ন্যায়, কিন্তু অনেকের ধনদাতা; আমাদের যেন কিছুই নাই, অথচ আমরা সর্বাধিকারী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা অনেক দুঃখ পাচ্ছি. তবুও আমাদের অন্তর সব সময় আনন্দে ভরা। আমরা নিজেরা গরীব, তবুও আমরা অনেককে ধনী করছি। আমাদের কিছুই নেই, তবুও আমরা সব কিছুর অধিকারী। এইভাবেই আমরা প্রমাণ করছি যে, আমরা ঈশ্বরের সেবাকারী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা অনেক দুঃখ পাচ্ছি. তবুও আমাদের দিল সব সময় আনন্দে ভরা। আমরা নিজেরা গরীব, তবুও আমরা অনেককে ধনী করছি। আমাদের কিছুই নেই, তবুও আমরা সব কিছুর অধিকারী। এইভাবেই আমরা প্রমাণ করছি যে, আমরা আল্লাহ্‌র সেবাকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা দুঃখ পাই অথচ সদাই প্রফুল্ল। আমরা দরিদ্র হলেও আনেককে করছি সমৃদ্ধ, আমাদের কিছুই নেই, অথচ আমরা সব কিছুর অধিকারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিকে মনে হয় আমরা দুঃখ পাচ্ছি কিন্তু আমরা সদাই আনন্দ করছি৷ মনে হয় আমরা নিঃস্ব, তবু সবকিছুই আমাদের আছে৷ ধরে নেওয়া হয় আমরা দরিদ্র কিন্তু আমরা অপরকে ধনবান করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুঃখিত, কিন্তু সবদিন আনন্দ করছি; আমরা দীনহীন দরিদ্রের মত তবুও আমরা অনেককে ধনী করছি; আমাদের যেন কিছুই নেই, অথচ আমরা সব কিছুর অধিকারী।