2 Corinthians 6:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা আমাদের অন্তর তোমাদের জন্য উম্মুক্ত রেখেছি, কিন্তু তোমরা তোমাদের অন্তর আমাদের বিরুদ্ধে বদ্ধ করে রেখেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা আমাদের ভালোবাসা তোমাদের দিতে অস্বীকার করিনি, কিন্তু তোমরা তোমাদের ভালোবাসা আমাদের দিতে অস্বীকার করছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমাদিগেতে সঙ্কুচিত নহ; কিন্তু আপন আপন অন্তরে সঙ্কুচিত রহিয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের প্রতি আমাদের ভালবাসা অটুট আছে; কিন্তু তোমরা তোমাদের ভালবাসা থেকে আমাদের দূরে রেখেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা আমাদের কাছে পূর্ণ স্বাধীনতা পেয়েছ কিন্তু তোমরা নিজেদের অন্তরে স্বাধীন নও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমাদের অন্তরে সঙ্কুচিত নহ; কিন্তু আপন আপন অন্তরে সঙ্কুচিত রহিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা আমাদের অন্তর তোমাদের জন্য খুলে রেখেছি, কিন্তু তোমরা তোমাদের অন্তর আমাদের বিরুদ্ধে বন্ধ করে রেখেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা আমাদের দিল তোমাদের জন্য খুলে রেখেছি, কিন্তু তোমরা তোমাদের দিল আমাদের বিরুদ্ধে বন্ধ করে রেখেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কিছু বাধা থাকে তবে তা রয়েছে তোমাদের মনে আমাদের মনে কিছু নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের প্রতি আমাদের ভালবাসা অটুট আছে; কিন্তু তোমরা তোমাদের ভালবাসা থেকে আমাদের দূরে রেখেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমাদের কাছে পূর্ণ স্বাধীনতা পেয়েছ কিন্তু তোমরা নিজেদের হৃদয়ে স্বাধীন নও।