2 Corinthians 6:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা অ-ঈমানদারদের সঙ্গে অসম-ভাবে যোয়ালিতে আবদ্ধ হয়ো না; কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা হয়? অন্ধকারের সঙ্গে দীপ্তিরই বা কি সহভাগিতা?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালে আবদ্ধ হোয়ো না। কারণ ধার্মিকতা ও দুষ্টতার মধ্যে কী সাদৃশ্য আছে? অথবা, অন্ধকারের সঙ্গে আলোর কী সহভাগিতা থাকতে পারে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে যোঁয়ালিতে বদ্ধ হইও না; কেননা ধর্ম্মে ও অধর্ম্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা, তাই তাদের সঙ্গে নিজেদের যুক্ত করো না; কারণ ন্যায় ও অন্যায়ের মধ্যে কোন য়োগ থাকতে পারে না৷ অন্ধকারের সাথে আলোর কি কোন য়োগায়োগ থাকতে পারে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা অবিশ্বাসীদের সঙ্গে একই যোঁয়ালিতে আবদ্ধ হয়ো না; কারণ ধর্ম্মের সঙ্গে অধর্ম্মের যোগ কোথায় আছে? অন্ধকারের সঙ্গে আলোরই বা কি সহভাগিতা আছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোঁয়ালিতে বদ্ধ হইও না; কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অবিশ্বাসীদের সংগে একই জোয়ালে কাঁধ দিয়ো না। ন্যায়ের সংগে অন্যায়ের যোগ কোথায়? আলো ও অন্ধকারের মধ্যে কি যোগাযোগ আছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা অ-ঈমানদারদের সংগে একই জোয়ালে কাঁধ দিয়ো না। ন্যায়ের সংগে অন্যায়ের যোগ কোথায়? নূর ও অন্ধকারের মধ্যে কি যোগাযোগ আছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা খ্রীষ্টে বিশ্বাস করে না, তাদের সঙ্গে তোমরা অসম মেলবন্ধনে আবদ্ধ হয়ো না। ধর্মের সঙ্গে অধর্মের মিল কোথায়? অন্ধকারের সঙ্গে আলোর কি সম্পর্ক?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা, তাই তাদের সঙ্গে নিজেদের যুক্ত করো না, কারণ ন্যায় ও অন্যায়ের মধ্যে কোন যোগ থাকতে পারে না৷ অন্ধকারের সাথে আলোর কি কোন যোগাযোগ থাকতে পারে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা অবিশ্বাসীদের সঙ্গে একই যোয়ালীতে আবদ্ধ হয়ো না; কারণ ধর্ম্মের সঙ্গে অধর্ম্মের যোগ কোথায় আছে? অন্ধকারের সঙ্গে আলোরই বা কি সহভাগীতা আছে?