2 Corinthians 6:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বলীয়ারের [গুনাহ্দেবতার] সঙ্গে মসীহের কি ঐক্য আছে? অ-ঈমানদারদের সঙ্গে ঈমানদারদেরই বা কি অংশ আছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্ট ও বলিয়ালের মধ্যেই বা কী ঐক্য? কোনো বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীরই বা কী মিল?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বলীয়ালের [পাপদেবের] সহিত খ্রীষ্টের কি ঐক্য? অবিশ্বাসীর সহিত বিশ্বাসীরই বা কি অংশ?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট এবং দিয়াবলের মধ্যে কি কোন সম্পর্ক থাকতে পারে? অবিশ্বাসীর সাথে বিশ্বাসীরই বা কি সম্পর্ক?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর বলীয়ালের [শয়তানের] সঙ্গে খ্রীষ্টেরই বা কি মিল আছে? অথবা অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসীরই বা কি অধিকার আছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বলীয়ালের [পাপদেবের] সহিত খ্রীষ্টের কি ঐক্য? অবিশ্বাসীর সহিত বিশ্বাসীরই বা কি অংশ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের সংগে বলীয়ালের, অর্থাৎ শয়তানের মিলই বা কোথায়? ঈশ্বরের লোক হিসাবে বিশ্বাসীর যে অধিকার তাতে অবিশ্বাসীর অংশ কি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের সংগে বলীয়ালের, অর্থাৎ শয়তানের মিলই বা কোথায়? আল্লাহ্র বান্দা হিসাবে ঈমানদারের যে অধিকার তাতে অ-ঈমানদারের অংশ কি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেলিয়াল*-এর সঙ্গে কোন বিষয়ে কি খ্রীষ্টের ঐকমত্য হতে পারে? অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসী কিসে অংশ গ্রহণ করতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট এবং দিয়াবলের মধ্যে কি কোন সম্পর্ক থাকতে পারে? অবিশ্বাসীর সাথে বিশ্বাসীরই বা কি সম্পর্ক?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বলীয়ালের [শয়তানের] সঙ্গে খ্রীষ্টেরই বা কি মিল আছে? অথবা অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসীরই বা কি অধিকার আছে?