2 Corinthians 6:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রতিমাদের সঙ্গে আল্লাহ্র গৃহেরই বা কি সম্পর্ক আছে? আমরাই তো জীবন্ত আল্লাহ্র গৃহ, যেমন আল্লাহ্ বলেছেন, “আমি তাদের মধ্যে বসতি করবো ও গমনাগমন করবো; এবং আমি তাদের আল্লাহ্ হব ও তারা আমার লোক হবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের মন্দির ও প্রতিমার মধ্যেই বা কী সহযোগিতা থাকতে পারে? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির! ঈশ্বর যেমন বলেছেন, “আমি তাদের মধ্যে বসতি করব ও তাদের মধ্যে গমনাগমন করব, আর আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? আমরাই ত জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, “আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব; এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমারই বা কি সম্পর্ক? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির; য়েমন ঈশ্বর বলেছেন: ‘আমি তাদের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে যাতায়াত করব; আমি তাদের ঈশ্বর হবো ও তারা আমার লোক হবে৷’লেবীয় পুস্তক 26:11-12
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর প্রতিমাদের সঙ্গে ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? কারণ আমরা জীবন্ত ঈশ্বরের মন্দির, ঈশ্বর যেমন পবিত্র শাস্ত্রে বলেছেন, “আমি তাদের মধ্যে বাস করব এবং চলাফেরা করব এবং আমি তাদের ঈশ্বর হব, ও তারা আমার নিজের লোক হবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সমপর্ক? আমরাই ত জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, “আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব; এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর ঈশ্বরের থাকবার ঘরে প্রতিমার স্থান কোথায়? আমরা তো জীবন্ত ঈশ্বরের থাকবার ঘর। পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, “আমি আমার লোকদের মধ্যে বাস করব, আর তাদেরই সংগে চলাফেরা করব। আমি তাদের ঈশ্বর হব, আর তারা আমার নিজের লোক হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর আল্লাহ্র থাকবার ঘরে প্রতিমার স্থান কোথায়? আমরা তো জীবন্ত আল্লাহ্র থাকবার ঘর। পাক-কিতাবে আল্লাহ্ বলেছেন, “আমি আমার লোকদের মধ্যে বাস করব, আর তাদেরই সংগে চলাফেরা করব। আমি তাদের আল্লাহ্ হব, আর তারা আমার নিজের বান্দা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের মন্দিরের সঙ্গে প্রতিমার সম্পর্ক কি? আমরাই সদাজাগ্রত ঈশ্বরের মন্দির, ঈশ্বর বলেছেনঃ আমি তাদের মাঝে করব অধিষ্ঠান, তাদেরই সঙ্গে চলবে আমার নিত্য আসা যাওয়া। আমি হব তাদের ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমারই বা কি সম্পর্ক? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির; যেমন ঈশ্বর বলেছেন: “আমি তাদের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে যাতায়াত করব; আমি তাদের ঈশ্বর হবো ও তারা আমার লোক হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রতিমাদের সঙ্গে ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? কারণ আমরা জীবন্ত ঈশ্বরের মন্দির, ঈশ্বর যেমন পবিত্র শাস্ত্রে বলেছেন, “আমি তাদের মধ্যে বাস করব এবং চলাফেরা করব এবং আমি তাদের ঈশ্বর হব, ও তারা আমার নিজের লোক হবে।”