2 Corinthians 6:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব “তোমরা তাদের মধ্য থেকে বের হয়ে এসো ও পৃথক হও, এটা প্রভু বলছেন এবং তোমরা নাপাক বস্তু স্পর্শ করো না; তাতে আমিই তোমাদের গ্রহণ করবো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, “তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো ও পৃথক হও, একথা প্রভু বলেন। কোনো অশুচি বস্তু স্পর্শ কোরো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব “তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্‌ হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না; তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ করিব,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভু বলেন, ‘তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এস, তাদের থেকে পৃথক হও এবং অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব৷’যিশাইয় 52:11
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব প্রভু এই কথা বলছেন, “তোমরা তাদের মধ্য থেকে বের হয়ে এসো ও আলাদা হয়ে থাক এবং অশুচি জিনিস স্পর্শ কর না; তাহলে আমি তোমাদের গ্রহণ করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব “তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না; তাহাতে আমিই তোমাদিগকে প্রহণ করিব,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর আরও বলেছেন, “এইজন্য তোমরা অবিশ্বাসীদের মধ্য থেকে বের হয়ে এস ও আলাদা হও। কোন অশুচি জিনিস ছুঁয়ো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ আরও বলেছেন, “এইজন্য তোমরা অ-ঈমানদারদের মধ্য থেকে বের হয়ে এস ও আলাদা হও। কোন হারাম জিনিস ছুঁয়ো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং ওদের মধ্যে থেকে বেরিয়ে এস, পৃথক হও তোমরা ওদের কাছ থেকে, এড়িয়ে চল অশুচিত সংস্পর্শ। তাহলে আমি আপন করে নেব তোমাদের, একথা বলেছেন প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এস, তাদের থেকে পৃথক হও এবং অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব প্রভু এই কথা বলছেন, “তোমরা তাদের মধ্য থেকে বের হয়ে এসো ও আলাদা হয়ে থাক এবং অশুচি জিনিস স্পর্শ কর না; তাহলে আমি তোমাদের গ্রহণ করব।