2 Corinthians 6:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তিনি বলেন, “আমি প্রসন্নতার সময়ে তোমার মুনাজাত শুনলাম এবং নাজাতের দিবসে তোমার সাহায্য করলাম।” দেখ, এখন সুপ্রসন্নতার সময়; দেখ, এখন নাজাতের দিবস।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তিনি বলেন, “আমার অনুগ্রহ প্রদর্শনকালে, আমি তোমার কথা শুনেছি, আর পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য প্রদান করেছি।” আমি তোমাদের বলি, এখনই ঈশ্বরের সেই অনুগ্রহের সময়, আজই সেই পরিত্রাণের দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তিনি কহেন, “আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম, এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম।” দেখ, এখন সুপ্রসন্নতার সময়; দেখ, এখন পরিত্রাণের দিবস।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ ঈশ্বর বলেন, ‘আমি উপযুক্ত সময়ে তোমাদের প্রার্থনা শুনলাম এবং পরিত্রাণের দিনে আমি তোমাদের সাহায্য করলাম৷’যিশাইয় 49:8 আমি যা বলছি শোন, এখনই সেই ‘উপযুক্ত সময়৷’ আজই ‘পরিত্রাণের দিন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তিনি বলেন, “আমি উপযুক্ত সময়ে তোমার প্রার্থনা শুনেছি এবং পরিত্রাণ পাওয়ার দিনে তোমাকে সাহায্য করেছি।” দেখ, এখন উপযুক্ত সময়; দেখ, এখন উদ্ধার পাওয়ার দিন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তিনি কহেন, “আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম, এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম।” দেখ, এখন সুপ্রসন্নতার সময়; দেখ, এখন পরিত্রাণের দিবস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর পবিত্র শাস্ত্রে বলেছেন, “উপযুক্ত সময়ে আমি তোমার কথা শুনেছি এবং পাপ থেকে উদ্ধার পাবার দিনে আমি তোমাকে সাহায্য করেছি।” দেখ, এখনই উপযুক্ত সময়, আজই উদ্ধার পাবার দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ পাক-কিতাবে বলেছেন, “উপযুক্ত সময়ে আমি তোমার কথা শুনেছি এবং নাজাত পাবার দিনে আমি তোমাকে সাহায্য করেছি।” দেখ, এখনই উপযুক্ত সময়, আজই নাজাত পাবার দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তিনি বলেছেনঃ ‘শুভলগ্নে তোমার বিনতি আমি শুনলাম, পরিত্রাণের দিনে হলাম তোমার সহায়।’দেখ, এখনই সেই ‘অনুগ্রহের শুভলগ্ন’, আজই ‘পরিত্রাণের দিন’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ঈশ্বর বলেন, “আমি উপযুক্ত সময়ে তোমাদের প্রার্থনা শুনলাম এবং পরিত্রাণের দিনে আমি তোমাদের সাহায্য করলাম৷” আমি যা বলছি শোন, এখনই সেই “উপযুক্ত সময়৷” আজই “পরিত্রাণের দিন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি বলেন, “আমি উপযুক্ত দিনের তোমার প্রার্থনা শুনেছি এবং পরিত্রান পাওয়ার দিনের তোমাকে সাহায্য করেছি।” দেখ, এখন উপযুক্ত দিন; দেখ, এখন উদ্ধার পাওয়ার দিন।