2 Corinthians 6:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রহারে, কারাবাসে, দাংঙ্গা-হাঙ্গামায়, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রহারে, কারাবাসে ও গণবিক্ষোভে, কঠোর পরিশ্রমে, নিদ্রাহীন রাত্রিযাপনে ও অনাহারে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—বিপুল ধৈর্য্যে, নানা প্রকার ক্লেশে, অনাটনে, সঙ্কটে, প্রহারে, কারাবাসে, উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে; শুদ্ধতায়, জ্ঞানে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের মারধোর করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, মারমুখী জনতার সামনে আমাদের দাঁড়াতে হয়েছে৷ কাজ করতে করতে অবসন্ন হয়েছি, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, এমনকি অনাহারেও কতদিন কেটেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অনেক ধৈর্য্যে, বিভিন্ন প্রকার ক্লেশে, অভাবের মধ্যে, সঙ্কটে, প্রহারে, কারাবাসে, কত দাঙ্গায়, পরিশ্রমে, কতদিন না ঘুমিয়ে কাটিয়েছি, কতদিন না খেয়ে কাটিয়েছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রহারে, কারাবাসে, উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কতবার আমাদের মারধর করা হয়েছে, কতবার জেলে দেওয়া হয়েছে, কত দাংগা- হাংগামা আমাদের উপর দিয়ে গেছে, কত পরিশ্রম করেছি, কত রাত আমরা না ঘুমিয়ে কাটিয়েছি এবং কতবার না খেয়ে থেকেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কতবার আমাদের মারধর করা হয়েছে, কতবার জেলে দেওয়া হয়েছে, কত দাংগা-হাংগামা আমাদের উপর দিয়ে গেছে, কত পরিশ্রম করেছি, কত রাত আমরা না ঘুমিয়ে কাটিয়েছি এবং কতবার না খেয়ে থেকেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রহার, কারাবাস, গণবিক্ষোভ, কঠোর পরিশ্রম, অনিদ্রা, অনাহার সহ্য করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের মারধোর করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, মারমুখী জনতার সামনে আমাদের দাঁড়াতে হয়েছে৷ কাজ করতে করতে অবসন্ন হয়েছি, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, এমনকি অনাহারেও কতদিন কেটেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক ধৈর্য্যে, বিভিন্ন প্রকার ক্লেশে, অভাবের মধ্যে, সঙ্কটে, প্রহারে, কারাবাসে, কত দাঙ্গায়, পরিশ্রমে, কতদিন না ঘুমিয়ে কাটিয়েছি, কতদিন না খেয়ে কাটিয়েছি;