2 Corinthians 6:7 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্যের কালামে, আল্লাহ্র পরাক্রমে; ডান ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সত্যভাষণে ও ঐশ্বরিক পরাক্রমে, ডান ও বাঁ হাতে ধার্মিকতার অস্ত্রশস্ত্র নিয়ে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে; দক্ষিণ ও বাম হস্তে ধার্ম্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সত্যের বাক্যের প্রচার দিয়ে, ঈশ্বরের শক্তিতে; দক্ষিণ ও বাম হাতে ধার্মিকতার অস্ত্র দিয়ে আমরা প্রমাণ দিচ্ছি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে; দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যের প্রচার দ্বারা এবং ঈশ্বরের শক্তি দ্বারা আমরা প্রমাণ দিচ্ছি যে, আমরা ঈশ্বরের সেবাকারী। আবার দুই হাতে ন্যায়ের অস্ত্রশস্ত্র তুলে নিয়ে আমরা প্রমাণ করছি যে, আমরা ঈশ্বরের সেবাকারী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যের তবলিগ দ্বারা এবং আল্লাহ্র শক্তি দ্বারা আমরা প্রমাণ দিচ্ছি যে, আমরা আল্লাহ্র সেবাকারী। আবার দুই হাতে ন্যায়ের অস্ত্রশস্ত্র তুলে নিয়ে আমরা প্রমাণ করছি যে, আমরা আল্লাহ্র সেবাকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্যবাদিতা এবং ঈশ্বরের পরাক্রম দ্বারা আমরা ঈশ্বরের সেবকরূপে যোগ্যতার পরিচয় দিচ্ছি। সংগ্রামের জন্য আমরা ধার্মিকতাকে অস্ত্ররূপে ধারণ করেছি।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যের বাক্যের প্রচার দিয়ে, ঈশ্বরের শক্তিতে; দক্ষিণ ও বাম হাতে ধার্মিকতার অস্ত্র দিয়ে আমরা প্রমাণ দিচ্ছি,