2 Corinthians 6:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অপরিচিতের মত, অথচ সুপরিচিত; মৃতপ্রায়, অথচ দেখ, জীবিত আছি; দণ্ড দান করা হচ্ছে, অথচ হত্যা করা হচ্ছে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরিচিত, অথচ যেন অপরিচিতের মতো; মরণাপন্ন, তবুও বেঁচে আছি; প্রহারিত, তবুও নিহত নই;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অপরিচিতের ন্যায়, অথচ সুপরিচিত; ম্রিয়মাণের ন্যায়, অথচ দেখ, জীবিত আছি; শাসিতের ন্যায়, অথচ হত নহি; দুঃখিতের ন্যায়,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিছু লোক আমাদের প্রেরিত বলে স্বীকার করে না; কিন্তু তবুও আমরা স্বীকৃত৷ মনে হচ্ছিল আমরা মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু দেখ আমরা মরিনি৷ আমাদের শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু মেরে ফেলা হচ্ছে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা কাজ করছি তবুও যেন, কেউ আমাদের চিনতে চায় না কিন্তু সবাই আমাদের চেনে; আমরা মৃতদের মত কিন্তু দেখো আমরা জীবিত আছি, আমাদের শাসন করা হচ্ছে কিন্তু আমাদের মৃত্যু হয় নি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অপরিচিতের ন্যায়, অথচ সুপরিচিত; ম্রিয়মানের ন্যায়, অথচ দেখ, জীবিত আছি; শাসিতের ন্যায়, অথচ হত নহি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে আমাদের চিনতে চায় না, কিন্তু সবাই আমাদের চেনে। আমরা মরবার মত হচ্ছি, তবুও বেঁচে আছি। আমাদের মারধর করা হচ্ছে, তবুও মেরে ফেলা হচ্ছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে আমাদের চিনতে চায় না, কিন্তু সবাই আমাদের চেনে। আমরা মরবার মত হচ্ছি, তবুও বেঁচে আছি। আমাদের মারধর করা হচ্ছে, তবুও হত্যা করা হচ্ছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যেন আমাদের চেনে না অথচ আমরা সুপরিচিত। আমরা মৃতপ্রায় অথচ জীবিত, আমরা দণ্টিত কিন্তু নিহত নই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক আমাদের প্রেরিত বলে স্বীকার করে না, কিন্তু তবুও আমরা স্বীকৃত৷ মনে হচ্ছিল আমরা মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু দেখ আমরা মরিনি৷ আমাদের শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু মেরে ফেলা হচ্ছে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা কাজ করছি তবুও যেন, কেউ আমাদের চিনতে চায় না কিন্তু সবাই আমাদের চেনে; আমরা মৃতদের মত কিন্তু দেখো আমরা জীবিত আছি, আমাদের শাসন করা হচ্ছে কিন্তু আমাদের মৃত্যু হয়নি,