2 Corinthians 7:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, প্রিয়তমেরা এসব প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে এসো, আমরা দৈহিক ও রূহের সমস্ত মলিনতা থেকে নিজেদের পাক-পবিত্র করি, আল্লাহ্‌ভয়ে নিজেদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের কাছে এসব প্রতিশ্রুতি আছে, তাই যা কিছু আমাদের শরীর ও আত্মাকে কলুষিত করে, এসো আমরা সেসব থেকে নিজেদের শুচিশুদ্ধ করি এবং ঈশ্বরের প্রতি সম্ভ্রমবশত পবিত্রতা সিদ্ধ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় বন্ধুগণ, এই সমস্ত প্রতিশ্রুতি যখন আমাদের রয়েছে তখন এস, যা কিছু আমাদের দেহ বা আত্মাকে অশুচি করে তার থেকে মুক্ত হয়ে নিজেদের শুচি করি৷ ঈশ্বরের সম্মান করে নিজেদের পূর্ণরূপে পবিত্র করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রিয়তমেরা, যখন এইসব প্রতিজ্ঞা আমাদের জন্য করা হয়েছে তখন এস, আমরা দেহের ও আত্মার সব অশুচিতা থেকে নিজেদেরকে শুচী করি, যেমন আমরা ঈশ্বরের ভয়ে পবিত্রতার পথ অনুসরণ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয় বন্ধুরা, আমাদের জন্য এই সব প্রতিজ্ঞা করা আছে বলে এস, আমরা দেহ ও অন্তরের সমস্ত অশুচিতা থেকে নিজেদের শুচি করি এবং ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয়ে পরিপূর্ণ পবিত্রতার পথে এগিয়ে চলি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয় বন্ধুরা, আমাদের জন্য এই সব ওয়াদা করা আছে বলে এস, আমরা শরীর ও দিলের সমস্ত নাপাকী থেকে নিজেদের পাক-সাফ করি এবং আল্লাহ্‌র প্রতি ভয়ে পরিপূর্ণ পবিত্রতার পথে এগিয়ে চলি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রিয় বন্ধুগণ, এই সব প্রতিশ্রুতি স্মরণে রেখেই আমরা দেহ ও আত্মার মালিন্য দূর করে নিজেদের শুচিশুদ্ধ করি এবং ঈশ্বরকে সম্ভ্রম করে পবিত্র ও সার্থক জীবন যাপন করার চেষ্টা করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় বন্ধুগণ, এই সমস্ত প্রতিশ্রুতি যখন আমাদের রয়েছে তখন এস, যা কিছু আমাদের দেহ বা আত্মাকে অশুচি করে তার থেকে মুক্ত হয়ে নিজেদের শুচি করি৷ ঈশ্বরের সম্মান করে নিজেদের পূর্ণরূপে পবিত্র করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয়তমেরা, যখন এই সব প্রতিজ্ঞা আমাদের জন্য করা হয়েছে তখন এস, আমরা দেহের ও আত্মার সব অশুচিতা থেকে নিজেদেরকে শুচি করি, যেমন আমরা ঈশ্বরের ভয়ে পবিত্রতার পথ অনুসরণ করি।