2 Corinthians 7:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আল্লাহ্‌র ইচ্ছা অনুসারে যে মনোদুঃখ, তা নাজাত লাভের জন্য মন পরিবর্তন ঘটায় এবং তাতে আমাদের দুঃখ করার কিছু নেই; কিন্তু দুনিয়ার দেওয়া মনোদুঃখ মৃত্যু ডেকে আনে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঐশ্বরিক দুঃখ নিয়ে আসে অনুতাপ, যা পরিত্রাণের পথে চালিত করে; সেখানে অনুশোচনার কোনও অবকাশ নেই; কিন্তু জাগতিক দুঃখ নিয়ে আসে মৃত্যু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ, তাহা পরিত্রাণজনক এমন মনপরিবর্ত্তন উৎপন্ন করে, যাহা অনুশোচনীয় নয়; কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ ঈশ্বরের ইচ্ছানুসারে দুঃখ মানুষের হৃদয়ে ও জীবনে অনুতাপ আনে আর তা মুক্তির দিকে নিয়ে যায় এবং তাতে আমাদের দুঃখ করার কিছু নেই৷ কিন্তু এই জগতের দেওযা দুঃখ মানুষকে অনন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যে দুঃখ যা উদ্ধারের জন্য পাপ থেকে মন পরিবর্তন করতে সাহায্য করে, যেটা অনুশোচনীয় নয়, কিন্তু জগত থেকে যে দুঃখ আসে তা মৃত্যুকে ডেকে আনে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ, তাহা পরিত্রাণজনক এমন মনপরিবর্তন উৎপন্ন করে, যাহা অনুশোচনীয় নয়; কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যে দুঃখ দেন তাতে পাপ থেকে মন ফেরে এবং তার ফলে পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, আর তাতে দুঃখ করবার কিছু থাকে না। কিন্তু জগতের দেওয়া দুঃখ মানুষের মৃত্যু ডেকে আনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ যে দুঃখ দেন তাতে গুনাহ্‌ থেকে মন ফেরে এবং তার ফলে নাজাত পাওয়া যায়, আর তাতে দুঃখ করবার কিছু থাকে না। কিন্তু দুনিয়ার দেওয়া দুঃখ মানুষের মৃত্যু ডেকে আনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের দেওয়া দুঃখ সহ্য করলে তা অনুতাপ সৃষথ্টি করে, ফলে মঙ্গল হয় এবং পরে মনে কোন ক্ষোভ থাকে না। কিন্তু জগতের দেওয়া দুঃখভোগ করলে তার পরিণতি মৃত্যু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ঈশ্বরের ইচ্ছানুসারে দুঃখ মানুষের হৃদয়ে ও জীবনে অনুতাপ আনে আর তা মুক্তির দিকে নিয়ে যায় এবং তাতে আমাদের দুঃখ করার কিছু নেই৷ কিন্তু এই জগতের দেওয়া দুঃখ মানুষকে অনন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যে দুঃখ যা উদ্ধারের জন্য পাপ থেকে মন পরিবর্তন করতে সাহায্য করে, যেটা অনুশোচনীয় নয়, কিন্তু জগত থেকে যে দুঃখ আসে তা মৃত্যুকে ডেকে আনে।