2 Corinthians 7:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কারণে আমরা সান্ত্বনা পেলাম; আর আমাদের সেই সান্ত্বনার উপরে তীতের আনন্দে আরও প্রচুর আনন্দ লাভ করলাম, কারণ তোমাদের সকলের দ্বারা তিনি মনে খুবই শন্তি লাভ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ সবকিছুর দ্বারা আমরা উৎসাহ লাভ করেছি। আমাদের নিজস্ব উৎসাহ ছাড়াও, তীতকে সুখী দেখে আমরাও বিশেষভবে আনন্দিত হয়েছিলাম, কারণ তোমাদের সকলের দ্বারা তাঁর আত্মা সঞ্জীবিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই কারণ আমরা সান্ত্বনা পাইলাম; আর আমাদের সেই সান্ত্বনার উপরে তীতের আনন্দে আরও প্রচুর আনন্দ প্রাপ্ত হইলাম, কারণ তোমাদের সকলের দ্বারা তাঁহার আত্মা আপ্যায়িত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইসবের জন্য আমরা উত্‌সাহিত হয়েছি৷ আমাদের সেই উত্‌সাহের ওপরে তীতের আনন্দ আমাদের আরও আনন্দিত করেছে৷ তোমাদের সকলের কাছ থেকে তিনি অন্তরে নতুন শক্তি লাভ করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই জন্যই আমরা উত্সাহ পেয়েছি; আর আমাদের এই উত্সাহের সঙ্গে তীতের আনন্দ দেখে আরও অনেক আনন্দিত হয়েছি, কারণ তোমাদের সকলের মাধ্যমে তাঁর আত্মা খুশি হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই কারণ আমরা সান্ত্বনা পাইলাম; আর আমাদের সেই সান্ত্বনার উপরে তীতের আনন্দে আরও প্রচুর আনন্দ প্রাপ্ত হইলাম, কারণ তোমাদের সকলের দ্বারা তাঁহার আত্মা আপ্যায়িত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্য দিয়ে আমরা সান্ত্বনা পেয়েছি। সেই সান্ত্বনার সংগে তীতের আনন্দ দেখে আমরাও আনন্দিত হয়েছি, কারণ তোমাদের সকলের কাছ থেকে তিনি মনে খুব শান্তি পেয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্য দিয়ে আমরা সান্ত্বনা পেয়েছি। সেই সান্ত্বনার সংগে তীতের আনন্দ দেখে আমরাও আনন্দিত হয়েছি, কারণ তোমাদের সকলের কাছ থেকে তিনি মনে খুব শান্তি পেয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই কারণেই আমরা আশ্বস্ত হয়েছি। আমাদের এই আশ্বাস ছাড়াও তীতের আনন্দে আমরা আরও আনন্দ লাভ করেছি কারণ তোমরা সকলেই তাঁর হৃদয়ে স্বস্তি দিয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসবের জন্য আমরা উৎসাহিত হয়েছি৷ আমাদের সেই উৎসাহের ওপরে তীতের আনন্দ আমাদের আরও আনন্দিত করেছে৷ তোমাদের সকলের কাছ থেকে তিনি অন্তরে নতুন শক্তি লাভ করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্যই আমরা উত্সাহ পেয়েছি; আর আমাদের এই উত্সাহের সঙ্গে তীতের আনন্দ দেখে আরও অনেক আনন্দিত হয়েছি, কারণ তোমাদের সকলের মাধ্যমে তাঁর আত্মা খুশি হয়েছে।