2 Corinthians 7:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা সকলে কেমন বাধ্য ছিলে, কেমন সভয়ে ও সকম্পে তাঁকে গ্রহণ করেছিলে, তা স্মরণ করতে করতে তোমাদের প্রতি তাঁর স্নেহ অধিক প্রবল হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমাদের জন্য তাঁর স্নেহ আরও বেশি প্রবল হয়েছে, যখন তিনি স্মরণ করেন যে, তোমরা কেমন আদেশ পালন করেছিলে, তাঁকে সভয়ে ও কম্পিত হৃদয়ে গ্রহণ করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা সকলে কেমন আজ্ঞাবহ ছিলে, কেমন সভয় ও সকম্পে তাঁহাকে গ্রহণ করিয়াছিলে, তাহা স্মরণ করিতে করিতে তোমাদের প্রতি তাঁহার স্নেহ অধিক প্রবল হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা সকলে তাঁকে কেমন মান্য করেছিলে, কেমন ভয় ও সম্মানের সঙ্গে তাঁকে গ্রহণ করেছিলে, সে সব স্মরণ করে তোমাদের প্রতি তাঁর ভালবাসা আরও বেড়ে গেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা সবাই তাকে ভয় ও সম্মানের সঙ্গে গ্রহণ করে বাধ্যতা দেখিয়েছিলে, তা স্মরণ করতে করতে তোমাদের ওপর তাঁর ভালবাসা অনেক বেড়ে গেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা সকলে কেমন আজ্ঞাবহ ছিলে, কেমন সভয় ও সকমেপ তাঁহাকে গ্রহণ করিয়াছিলে, তাহা স্মরণ করিতে করিতে তোমাদের প্রতি তাঁহার স্নেহ অধিক প্রবল হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সবাই যেভাবে ভয় ও সম্মানের সংগে তাঁকে গ্রহণ করে বাধ্যতা দেখিয়েছিলে, তা মনে করে তোমাদের প্রতি তাঁর ভালবাসা আরও বেড়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সবাই যেভাবে ভয় ও সম্মানের সংগে তাঁকে গ্রহণ করে বাধ্যতা দেখিয়েছিলে, তা মনে করে তোমাদের প্রতি তাঁর মহব্বত আরও বেড়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সকলে যেমন তাঁর বাধ্য ছিলে এবং যেভাবে সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তাঁকে বরণ করেছিলে সে কথা স্মরণ করে তাঁর হৃদয় তোমাদের জন্য আরও উদ্বেলিত হয়ে উঠেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সকলে তাঁকে কেমন মান্য করেছিলে, কেমন ভয় ও সম্মানের সঙ্গে তাঁকে গ্রহণ করেছিলে, সে সব স্মরণ করে তোমাদের প্রতি তাঁর ভালবাসা আরও বেড়ে গেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা সবাই তাকে ভয় ও সম্মানের সঙ্গে গ্রহণ করে বাধ্যতা দেখিয়েছিলে, তা স্মরণ করতে করতে তোমাদের ওপর তাঁর হৃদয়ে ভালবাসা অনেক বেড়ে গেছে।