2 Corinthians 7:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদেরকে দোষী করার জন্য এই কথা বলছি, তা নয়; কেননা পূর্বে বলেছি, তোমরা আমাদের অন্তরে এমনভাবে গাঁথা রয়েছ যে, মরবো তো একসঙ্গে মরবো, বাঁচব তো একসঙ্গে বাঁচব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের অভিযুক্ত করার জন্য আমি একথা বলছি না। আমি পূর্বেই তোমাদের বলেছি যে, তোমরা আমাদের অন্তরে এমন স্থান জুড়ে আছ যে, আমরা মরি তো একসঙ্গে, আবার বাঁচি তো একসঙ্গে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দোষী করিবার জন্য এ কথা কহিতেছি, তাহা নয়; কেননা পূর্ব্বে বলিয়াছি, তোমরা আমাদের হৃদয়ে এমন গাঁথা রহিয়াছ যে, মরি ত একসঙ্গে, বাঁচি ত একসঙ্গে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের দোষী করতে একথা বলছি তা নয়; আমরা তোমাদের এত ভালবাসি য়ে আমরা মরি তো একসঙ্গে মরব, বাঁচি তো একসঙ্গেই বাঁচব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের দোষী করবার জন্য এ কথা বলছি না; কেননা আগেই বলেছি যে, তোমরা আমাদের হৃদয়ে আছ এবং মরি ত একসঙ্গে মরবো ও বাঁচি ত একসঙ্গে বাঁচব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দোষী করিবার জন্য এই কথা কহিতেছি, তাহা নয়; কেননা পূর্বে বলিয়াছি, তোমরা আমাদের হৃদয়ে এমন ভাবে গাঁথা রহিয়াছ যে, মরি ত একসঙ্গে মরি, বাঁচি ত একসঙ্গে বাঁচি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশ্য এই কথা আমি তোমাদের দোষী করবার জন্য বলছি না। আমি তো আগেই বলেছি, তোমরা আমাদের কাছে এত প্রিয় যে, আমরা তোমাদের সংগে মরতেও রাজী, বাঁচতেও রাজী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশ্য এই কথা আমি তোমাদের দোষী করবার জন্য বলছি না। আমি তো আগেই বলেছি, তোমরা আমাদের কাছে এত প্রিয় যে, আমরা তোমাদের সংগে মরতেও রাজী, বাঁচতেও রাজী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের দোষীয় সাব্যস্ত করার জন্য আমি এ কথাই বলছি না, আমি আগেই বলেছি, আমাদের হৃদয়ে তোমরা এমনই সুপ্রতিষ্ঠিত যে জীবনে মরণে আমরা তোমাদেরই সঙ্গী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের দোষী করতে একথা বলছি তা নয়; আমরা তোমাদের এত ভালবাসি যে আমরা মরি তো একসঙ্গে মরব, বাঁচি তো একসঙ্গেই বাঁচব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের দোষী করবার জন্য একথা বলছি না; কারণ আগেই বলেছি যে, তোমরা আমাদের হৃদয়ে আছ এবং মরি ত একসঙ্গে মরবো ও বাঁচি ত একসঙ্গে বাঁচব।