2 Corinthians 7:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যখন আমরা ম্যাসিডোনিয়াতে এসেছিলাম তখনও আমাদের দেহের কোন বিশ্রাম ছিল না; কিন্তু সর্বদিকে ক্লিষ্ট হচ্ছিলাম; বাইরে যুদ্ধ, অন্তরে ভয় ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, আমরা ম্যাসিডোনিয়ায় আসার পরেও, আমাদের এই শরীরের কোনো বিশ্রাম ছিল না, কিন্তু জীবনের প্রতিটি মোড়ে বিপর্যস্ত হচ্ছিলাম—বাইরে সংঘর্ষ, অন্তরে ভয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যখন আমরা মাকিদনিয়াতে আসিয়াছিলাম, তখনও আমাদের মাংসের কিছুমাত্র শান্তি ছিল না; কিন্তু সর্ব্বদিকে ক্লিষ্ট হইতেছিলাম; বাহিরে যুদ্ধ, অন্তরে ভয় ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন আমরা মাকিদনিয়াতে এসেছিলাম, তখনও আমাদের দৈহিকভাবে বিন্দুমাত্র বিশ্রাম হয় নি৷ কারণ আমরা সব দিক থেকে কষ্ট পেয়েছিলাম, বাইরে ছিল ঝগড়াঝাটি ও মনে ছিল ভয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন আমরা মাকিদনিয়াতে এসেছিলাম তখনও আমাদের শরীর একটুও বিশ্রাম পায়নি; বরং সবদিক থেকে আমরা কষ্ট পেয়েছি কারণ বাইরে যুদ্ধ ও গন্ডগোল ছিল আর অন্তরে ভয় ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যখন আমরা মাকিদনিয়াতে আসিয়াছিলাম, তখনও আমাদের দেহের কিছুমাত্র বিশ্রাম ছিল না; কিন্তু সর্বদিকে ক্লিষ্ট হইতেছিলাম; বাহিরে যুদ্ধ, অন্তরে ভয় ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ম্যাসিডোনিয়ায় পৌঁছেও আমাদের দেহ বিশ্রাম পায় নি; সব দিক থেকেই আমরা কষ্ট পেয়েছি-চারদিকে ছিল গণ্ডগোল আর অন্তরে ছিল ভয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ম্যাসিডোনিয়ায় পৌঁছেও আমাদের শরীর বিশ্রাম পায় নি; সব দিক থেকেই আমরা কষ্ট পেয়েছি- চারদিকে ছিল গণ্ডগোল আর দিলে ছিল ভয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যখন ম্যাসিডোনিয়ায় গিয়েছিলাম তখনও বিশ্রামের কোন অবকাশ পাইনি। আমরা সব দিক থেকেই কষ্ট পাচ্ছিলাম। বাইরে চলেছিল দ্বন্দ্ববিবাদ, আর অন্তরে ছিল ভয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমরা মাকিদনিয়াতে এসেছিলাম, তখনও আমাদের দৈহিকভাবে বিন্দুমাত্র বিশ্রাম হয় নি৷ কারণ আমরা সব দিক থেকে কষ্ট পেয়েছিলাম, বাইরে ছিল ঝগড়াঝাটি ও মনে ছিল ভয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমরা মাকিদনিয়াতে এসেছিলাম তখনও আমাদের শরীর একটুও বিশ্রাম পায়নি; বরং সব দিক থেকে আমরা কষ্ট পেয়েছি কারণ বাইরে যুদ্ধ ও গন্ডগোল ছিল আর অন্তরে ভয় ছিল।