2 Corinthians 7:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যদিও আমার পত্র দ্বারা তোমাদেরকে দুঃখ দিয়েছিলাম, তবু অনুশোচনা করি না— যদিও অনুশোচনা করেছিলাম কেননা আমি দেখতে পাচ্ছি যে, সেই পত্র তোমাদের মনোদুঃখ জন্মিয়েছে, কিন্তু তা কেবল অল্প কালের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পত্রের দ্বারা আমি তোমাদের দুঃখ দিলেও, আমি তার জন্য অনুশোচনা করি না। আমি অনুশোচনা করলেও—আমি দেখছি যে আমার পত্র তোমাদের আহত করেছে, কিন্তু তা মাত্র অল্প সময়ের জন্য—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যদিও আমার পত্র দ্বারা তোমাদিগকে দুঃখিত করিয়াছিলাম, তবু অনুশোচনা করি না—যদিও অনুশোচনা করিয়াছিলাম—কেননা আমি দেখিতে পাইতেছি যে, সেই পত্র তোমাদের মনোদুঃখ জন্মাইয়াছে, কিন্তু তাহা কেবল কিয়ৎকালের জন্য;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদিও আমার চিঠি তোমাদের কিছু সময়ের জন্য দুঃখ দিয়েছে তবু অনুশোচনা করি না, কারণ প্রথমে অনুশোচনা করলেও আমি দেখছি য়ে সেই চিঠি তোমাদের মনে মাত্র কিছুকালের জন্য ব্যথা দিয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদিও আমার চিঠি তোমাদের দুঃখিত করেছিল, তবুও আমি অনুশোচনা করি না- যদিও আমি অনুশোচনা করেছিলাম- যখন আমি দেখতে পেলাম যে, সেই পত্র কিছু সময়ের জন্য তোমাদের মনে দুঃখ দিয়েছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যদিও আমার পত্র দ্বারা তোমাদিগকে দুঃখিত করিয়াছিলাম, তবু অনুশোচনা করি না- যদিও অনুশোচনা করিয়াছিলাম- কেননা আমি দেখিতে পাইতেছি যে, সেই পত্র তোমাদের মনোদুঃখ জন্মাইয়াছে, কিন্তু তাহা কেবল কিয়ৎকালের জন্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও আমি আমার আগের চিঠির দ্বারা তোমাদের দুঃখ দিয়েছিলাম তবুও আমি দুঃখিত নই। যখন আমি দেখলাম যে, ঐ চিঠি কিছুকালের জন্য হলেও তোমাদের দুঃখ দিয়েছে তখন অবশ্য আমি কিছুটা দুঃখিত হয়েছিলাম, কিন্তু এখন আমি আনন্দিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও আমি আমার আগের চিঠির দ্বারা তোমাদের দুঃখ দিয়েছিলাম তবুও আমি দুঃখিত নই। যখন আমি দেখলাম যে, ঐ চিঠি কিছুকালের জন্য হলেও তোমাদের দুঃখ দিয়েছে তখন অবশ্য আমি কিছুটা দুঃখিত হয়েছিলাম, কিন্তু এখন আমি আনন্দিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার লেখা পত্রে তোমরা যদিও দুঃখ পেয়েছিলে কিন্তু তার জন্য আমার এখন কোন দুঃখ নেই। এর আগে অবশ্য আমি তার জন্য দুঃখিত ছিলাম, কারণ আমি দেখেছি আমার সেই পত্র সাময়িকভাবে তোমাদের মনে ব্যাথা দিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও আমার চিঠি তোমাদের কিছু সময়ের জন্য দুঃখ দিয়েছে তবু অনুশোচনা করি না, কারণ প্রথমে অনুশোচনা করলেও আমি দেখছি যে সেই চিঠি তোমাদের মনে মাত্র কিছুকালের জন্য ব্যথা দিয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও আমার চিঠি তোমাদের দুঃখিত করেছিল, তবুও আমি অনুশোচনা করি না যদিও আমি অনুশোচনা করেছিলাম যখন আমি দেখতে পেলাম যে, সেই পত্র কিছু দিনের র জন্য তোমাদের মনে দুঃখ দিয়েছে;